Friday, April 3, 2026

সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ! জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

বাংলায় দুর্যোগের পূর্বাভাস। ভোটের আগেই বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা(rain in south bengal)।আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Department)জানিয়েছে, আজও দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাগরে শক্তি সঞ্চয় করছে নিম্নচাপ তাই শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বঙ্গোপসাগরের উপর থাকা নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ উত্তর-পূর্ব দিকে এগোবে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী সাতদিন ঝড় বৃষ্টির কবলে পড়বে দক্ষিণবঙ্গ। শুক্রবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ঝড়বৃষ্টি হতে পারে। শনিবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। রবিবারও এই তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৫ তারিখ বালাসোর হয়ে গঙ্গাসাগরে ঘূর্ণিঝড় রিমালের (Remal cyclone) আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবেলায় বৈঠক করেছে নবান্ন। ঐদিন ষষ্ঠ দফা নির্বাচন থাকার কারণে সতর্ক রয়েছে কমিশন (EC)। শুক্রবার বিকেলের পর থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।IMD এর তরফে জানানো হয়েছে, শনিবার অর্থাৎ ২৫ মে সকালের মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সেটি আরও উত্তর দিকে অগ্রসর হতে থাকবে। তারপর রবিবার সন্ধ্যার মধ্যে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছে পৌঁছাবে। গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার কিন্তু ঠিক কোথায় ল্যান্ডফল হবে তা এখনও স্পষ্ট নয়।


 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...