Tuesday, March 10, 2026

“লম্পট সৌমিত্রকে ভোট নয়”! বিষ্ণুপুরে বিজেপি প্রার্থীর নামে চাঞ্চল্যকর পোস্টার

Date:

Share post:

রাত পোহালেই গোটা দেশের সঙ্গে চলতি লোকসভা নির্বাচনে এ রাজ্যেও ষষ্ঠ দফার ভোট গ্রহণ। এই পর্বে ভোট হবে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর কেন্দ্রে। এই আসনটি এবার নজরকাড়া। লড়াই প্রাক্তন স্বামী-স্ত্রী’র মধ্যে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁয়ের মুখোমুখি তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। সৌমিত্র-সুজাতা প্রাক্তন দম্পতি! শুধু তাই নয়, ২০১৯ – এর ভোট সৌমিত্রর সেনাপতি ছিলেন তাঁর স্ত্রী সুজাতা। তখনও দাম্পত্য কলহ শুরু হয়নি। সৌমিত্র যখন আদালতের নির্দেশে নিজের কেন্দ্রের বেশকিছু জায়গায় ঢুকতে পারেনি, তখন তাঁর ব্যাটন তুলে স্বামীর পক্ষে জোরদার প্রচার চালিয়ে ছিলেন সুজাতা। সৌমিত্রর জয়ের পিছনে সুজাতার সবচেয়ে বড় ভূমিকা ছিল বলে বিজেপি প্রার্থী নিজেও স্বীকার করেছিলেন। এবার সম্মুখ সমরে সেই সৌমিত্র-সুজাতা!

এই পরিস্থিতিতে আজ, শুক্রবার বাঁকুড়ার কোতুলপুরে মিলল বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর নামে পোস্টার। সেখানে লেখা, “এই লম্পটকে কি ভোট দেবেন আপনারা?” আর এই পোস্টটা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বিষ্ণুপুরের।

পোস্টারের উপরের অংশে লেখা, “সৌমিত্র খাঁ-এর চার্জশিট”। এরপর লেখা, “রাজনৈতিক স্বার্থের জন্য আপনি সরেশ্বর মন্দিরকেও ছাড়লে না?”, “নিজের স্ত্রীকে তো ছাড়লেনই। অন্যের স্ত্রীকে ভোগ করার জন্য নিরীহ মানুষকে খুন করলেন?”, “আপনার চেয়ে বড় বালি মাফিয়া কি কেউ আছে গোটা পশ্চিম বাংলায়?”, একেবারে নিচে আর্জি, “এই লম্পটকে কেউ ভোট দেবেন আপনারা?” তবে কে বা যারা এই পোস্টার লাগিয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ভোটের ২৪ ঘণ্টা আগে এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

spot_img

Related articles

তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই, এখনও বৃষ্টির হলুদ সতর্কতা

শীত শেষে নতুন করে বঙ্গোপসাগর ঘূর্ণাবর্তের জেরে রাতারাতি গরম পড়া কমেছে কিছুটা গোটা বঙ্গে। তবে মঙ্গলবার পর্যন্ত গোটা...

জ্বালানি গ্যাস সরবরাহে নিয়ন্ত্রণ কেন্দ্রের: বাণিজ্যিক গ্যাস নিয়ে আশঙ্কা প্রকাশ ইন্ডিয়ান অয়েলের

দীর্ঘদিন ধরে ভারতের জ্বালানি ভাণ্ডারের তথ্য গোপন করার চেষ্টা করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। শেষ পর্যন্ত গৃহস্থের হেঁসেলে টান...

আবার লাচেন যাত্রা:  ফের খুলল গুরুদোংমার যাওয়ার পথ

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আবার খুলে গেল নর্থ সিকিমের (North Sikkim) লাচেন  যাওয়ার রাস্তা (Lachen route reopened )। ভয়াবহ বৃষ্টি ও ধসে...

নিউটাউনের হোটেলের বাইরে মুখ্যে নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে কালো পতাকা দেখাল বাংলা পক্ষ

ভোটের (Vote) প্রস্তুতি দেখতে বাংলায় নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ। ভারতের মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রয়েছেন...