Monday, June 8, 2026

বায়োলজিকাল জন্ম নয়! দেবতা হলে মন্দিরে থাকুন: মোদিকে মোক্ষম খোঁচা মমতার

Date:

Share post:

মোদির না কি জৈবিকভাবে জন্ম হয়নি! প্রধানমন্ত্রীর এই মন্তব্য নিয়ে তাঁকে তীব্র খোঁচা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। শুক্রবার, রায়দিঘির সভা থেকে এই প্রসঙ্গে মোদিকে ধুয়ে দেন মমতা। বলেন, ওনার না কি বায়োলজিকাল জন্ম নয়। বাবা-মা কেউ নেই! আকাশ থেকে এসেছেন উনি। এরপরেই মমতা বলেন, দেবতা হলে মন্দিরে থাকুন, পুজোর ব্যবস্থা করব। দেশ বিক্রি করতে দেব না।  “আমার জন্ম জৈবিক ভাবে হয়নি। নির্দিষ্ট কিছু কাজ করার জন্য আমাকে স্বয়ং ঈশ্বর পৃথিবীতে পাঠিয়েছেন।”- কিছুদিন আগেই এই মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই বিষয় নিয়েই তাঁকে ধুয়ে দেন তৃণমূল (TMC) সভানেত্রী। বলেন, “মোদি নাকি একটা সভায় বলেছে- ওর নাকি বায়োলজিক্যাল জন্ম হয়নি! মানে বাবা মা কেউ নেই। আকাশ থেকে এসেছেন, ঈশ্বর ওকে পাঠিয়েছে! ভাবুন কোন লেবেলে মিথ্যে কথা বলে!” এরপরেই এক দম্পতির মিথ্যে কথা বলা নিয়ে একটি গল্প শোনান মমতা। তাঁর মতে, হারের বয়েই উল্টোপাল্টা কথা বলেছেন বিজেপি নেতৃত্ব।

রায়দিঘির প্রচারসভা থেকে তীব্র কটাক্ষ করে মমতা (Mamata Bandopadhyay) বলেন, “প্রভু জগন্নাথও নাকি মোদিবাবুর ভক্ত ছিলেন! উনি তো তাহলে মহান ঈশ্বর! তা হলে আপনার মন্দির তৈরি করে দেব। সেখানে তোমার একটা ছবি রাখব। পুরোহিত রেখে দেব। তুলসী, ধূপ দেব৷ রোজ ধোকলা, প্রসাদ দেব। খাও-দাও আর সেখানেই বসে থাকো। দেশটাকে বিক্রি করতে হবে না।”






Related articles

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...