Friday, April 3, 2026

ভোগান্তি থেকে রেহাই নেই! শুক্রেও থমকাল মেট্রো, অফিস টাইমে নাকাল নিত্যযাত্রীরা 

Date:

Share post:

শুক্রবার সকালে ফের অফিস টাইমে থমকালো মেট্রো রেল (Metro Railway)। বৃহস্পতিবারের পর শুক্রেও অব্যহত বিভ্রাট। যার জেরে সকাল সকাল কাজে বেরিয়ে চরম নাকাল হতে হল যাত্রীদের। সূত্রের খবর, এদিন উত্তর–দক্ষিণ মেট্রো করিডোরের শ্যামবাজারে আপ স্টার্টারে সিগন্যালিংয়ে সমস্যার কারণে এই বিপত্তি। বৃহস্পতিবারও একই সমস্যা দেখা দিয়েছিল। শুক্রবারও মেট্রো রেলের পক্ষ থেকে সিগন্যালিংয়ে (Signalling) সমস্যার বিষয়টি জানানো হয়। তবে এদিন অফিস টাইমে ব্যাপক সমস্যার মুখে পড়ে অনেকে ক্ষোভ উগরে দিয়েছেন।

সূত্রের খবর এদিন ময়দান মেট্রো স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের জেরে অটোমেটেড সিগন্যাল পরিষেবায় বিঘ্ন ঘটে। তাতেই সমস্যা তৈরি হয়। তারপরই আপ এবং ডাউন—দুই লাইনেই থমকে যায় মেট্রো পরিষেবা।যদিও এই সমস্যার কিছু পরে ম্যানুয়াল সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে পরিষেবা পুনরায় চালু করা হয়। তবে শেষ পাওয়া খবর এখনও পর্যন্ত বেশ ধীর গতিতেই চলছে মেট্রো।

বৃহস্পতিবারও এই একই কারণে সিগন্যালিংয়ের সমস্যা হয়। আর তার জেরে মেট্রো অত্যন্ত ধীরে চলতে শুরু করে। সূত্রের খবর, বৃহস্পতিবার দক্ষিণেশ্বর–কবি সুভাষ রুটের একাধিক স্টেশনে মেট্রো অনেক বেশি সময় ধরে থমকে ছিল। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, ট্রেন কোথাও দাঁড়িয়ে যায়নি। তবে ধীরে চলছিল।


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...