Saturday, April 4, 2026

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে “চাকরি চোর” স্লোগান! কেন্দ্রীয় বাহিনী নিয়ে অসন্তুষ্ট বিজেপি প্রার্থী

Date:

Share post:

আজ, শনিবার সকাল থেকেই চলতি লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। এই পর্বে গোটা দেশের পাশাপাশি রাজ্যের ৮টি আসনে ভোট গ্রহণ চলছে। পূর্ব। মেদিনীপুরের তমলুক কেন্দ্রটি বিশেষ ভাবে নজরকাড়া। এদিন ভোটের সকাল থেকেই সরগরম তমলুক। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) সকাল থেকেই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন। পুলিশ, এমনকী কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী। কেন্দ্রীয় বাহিনীকে কটাক্ষ করে অভিজিৎ (Abhijit Ganguly) বলেন, “কেন্দ্রীয় বাহিনী বাঁশি বাজাচ্ছিল, শ্যামের বাঁশি।”

জানা গিয়েছে, এদিন ভোট শুরুর আগেই হলদিয়ার দেভোগ প্রাথমিক বিদ্যালয়ের বুথে ৩ জন এজেন্ট নিখোঁজ বলে অভিযোগ করেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর নিজেই এক এজেন্টকে বুথে বসান প্রার্থী। সেখানেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় অসন্তুোষ প্রকাশ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

অন্যদিকে, বুথের বাইরে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন তমলুকের বিজেপি প্রার্থী। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে ধরেন তৃণমূলের সমর্থকরা। বিজেপির বিরুদ্ধে “গো ব্যাক” ও “চাকরি চোর” স্লোগান ওঠে। ২০৬-২০৯ নম্বর বুথে এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পেয়ে হলদিয়ার ঘাসিপুর প্রাথমিক স্কুলের বুথে যান বিজেপি প্রার্থী। দেখা যায়, সমস্ত এজেন্টই রয়েছেন। এরপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে “চাকরি চোর” স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা।

সংবাদ মাধ্যমকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, নন্দীগ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে পুলিশ। ৬ বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সোনাচূড়া দিয়ে নন্দীগ্রামে ঢুকেছে রাজ্য পুলিশের বাহিনী। নন্দীগ্রামে ৪ হাজার পুলিশ ঢুকেছে।


 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...