Tuesday, March 31, 2026

গুন্ডামি করেছেন, ক্ষমা চাইতে হবে হিরণকে! গর্জে উঠলেন কেশপুরের মানুষ

Date:

Share post:

ভোটের গরম বাড়ছে কেশপুরে। রাত থেকে এলাকার মানুষকে চমকাচ্ছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। সকাল হতেই বুথে বুথে গিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা পদ্ম শিবিরের নেতার। এবার রুখে দাঁড়ালেন স্থানীয় মানুষ। কেশপুরে (Keshpur) আটকে দেওয়া হলো হিরণের গাড়ি। কুইক রেসপন্স টিম (QRT) গিয়েও উদ্ধার করতে পারল না প্রার্থীকে। অবিলম্বে ক্ষমা চাইতে হবে হিরন চট্টোপাধ্যায়কে, দাবি কেশপুরের। উর্ধ্বমুখী ভোটের উত্তাপ।

ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর সকাল থেকেই সংবাদের শিরোনামে। দফায় দফায় বিক্ষোভের ছবি ধরা পড়েছে ক্যামেরায়। কেশপুরে এক বুথ থেকে আরেক বুথে যাওয়ার সময় রাস্তার মাঝেই গ্রামবাসীরা হিরণের গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। “গো ব্যাক” স্লোগান দেওয়ার পাশাপাশি তাঁদের অভিযোগ শুক্রবার মধ্যরাতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিজেপি প্রার্থী গুন্ডামি করেছেন। তাই অবিলম্বে তাঁকে সকলের সামনে ক্ষমা চাইতে হবে। হিরণ বিষয়টি নির্বাচন কমিশনে জানালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কুইক রেসপন্স টিম। কিন্তু তাতেও গ্রামবাসীদের ক্ষোভ থেকে উদ্ধার করা যায়নি প্রার্থীকে। রীতিমতো বাঁশ লাঠি ঝাঁটা নিয়ে প্রতিবাদ করতে দেখা যায় গ্রামবাসীদের। যত সময় গড়াতে থাকে ততই উত্তপ্ত হয়ে ওঠে কেশপুর। উত্তেজিত জনতা রাস্তায় টায়ার জ্বালিয়ে হিরণের পথ আটকে দেন।

হিরণকে ঘিরে যখন বিক্ষোভ দেখাচ্ছেন জনতা তখন ভোটের সকালে চেনা মেজাজে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব (Dev)। সংবাদমাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে বললেন, প্রত্যেকে তাঁর পছন্দের প্রার্থীকে ভোট দিন। বিপক্ষকে কটাক্ষ করে বলেন, সারাদিন ধরে মিথ্যে কথা আর সন্ত্রাস চালিয়ে যাবে প্রতিপক্ষ। কিন্তু মানুষ জানেন ঘাটালে কে জিতছেন।


 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...