Saturday, April 4, 2026

রেমাল সতর্কতা: ২১ ঘণ্টা বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল!

Date:

Share post:

শনিবার রাতেই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল। তার জেরে উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে প্রস্তুতি নেওয়া। এরই মধ্যে নজিরবিহীন সিদ্ধান্ত কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের। রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত ২১ ঘণ্টা বন্ধ রাখা হবে বিমান ওঠানামা। আবহাওয়া বদলে কোনওরকম ঝুঁকিই নিতে চায় না বিমান বন্দর কর্তৃপক্ষ। অন্যদিকে শিয়ালদহ ও হাওড়া শাখায় লোকাল ট্রেন চলাচলও বিঘ্নিত হবে বলে জানিয়েছে পূর্ব রেল।

নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের ডিরেক্টর সি পট্টভি একটি বিবৃতিতে জানিয়েছেন, বাংলার উপকূল ও কলকাতায় সাইক্লোনের সম্ভাবনায় শনিবার একটি বৈঠক হয়। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন রবিবার, ২৬ মে বেলা ১২টা থেকে সোমবার, ২৭ মে সকাল ৯টা পর্যন্ত প্রবল ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাসের কারণে সমস্ত বিমান পরিষেবা বন্ধ থাকবে।

অন্যদিকে শিয়ালদহ শাখায় রেমালের প্রভাবে সোমবার ৩৪৫১৫ ও ৩৪৫১৭ আপ ক্যানিং লোকাল দুটি যথাক্রমে সকাল ৬টা ও ৬:২০-তে ছাড়বে। ৩৪৭৯১ আপ নামখানা লোকাল সকাল ৬টায় ছাড়বে। ৩৪৮১৭ ও ৩৪৮১৯ আপ ডায়মন্ড হারবার লোকাল দুটি যথাক্রমে সকাল ৫:৫০ ও ৬টায় ছাড়বে। এছাড়া হাওড়া-ব্যান্ডেল ও হাওড়া-সিঙ্গুর শাখাতেও রেল যোগাযোগ শনিবার থেকে বিঘ্নিত হওয়ার বার্তা দিয়েছে পূর্ব রেল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...