Sunday, June 21, 2026

 শেষ দফা ভোটের আগে কাকলির সমর্থনে পদযাত্রা মমতার, জনস্রোতে ভাসল বারাসত  

Date:

Share post:

শনিবার লোকসভা নির্বাচনের (Loksabha Election) ষষ্ঠ দফার ভোটগ্রহণ (Voting)। তার মধ্যেই অন্যান্য দফার জন্য চলছে জোরকদমে চলছে প্রচার। আগামী ১ জুন শেষ অর্থাৎ সপ্তম দফার নির্বাচন। তার আগে শনিবার, বারাসত (Barasat) লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের (Kakali Ghosh Dastidar) সমর্থনে বি.এফ অ্যান্ড সি.এফ গ্রাউন্ড থেকে ই.এম বাইপাস পর্যন্ত পদযাত্রা করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে এদিন মমতার যাত্রা ঘিরে জনস্রোতে ভাসল বারাসত শহর।

এদিন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে বারাসতের বি.এফ অ্যান্ড সি.এফ গ্রাউন্ড থেকে ই.এম বাইপাস পর্যন্ত পদযাত্রা করেন। তৃণমূল সুপ্রিমো পথে নামা মানেই প্রচুর মানুষের সমাগম। শনিবারও সেই জনপ্লাবনের সাক্ষী থাকল বারাসত শহর। এদিনের পদযাত্রায় ভিড় উপচে ভিড়। এদিন মমতার সঙ্গে প্রার্থী কাকলি ছাড়াও পা মেলাতে দেখা যায় রাজ্যের মন্ত্রী সুজিত বসু, বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি মেয়র অনিতা মণ্ডল, চেয়ারম্যান সব্যসাচী দত্ত, রাজারহাট নিউটাউনের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায়-সহ বিশিষ্টরা। তবে এদিন শহরের সব ওয়ার্ডের কর্মী-সমর্থকরা এই পদযাত্রায় অংশ নেন। আগামী ১ জুন বাংলা তথা দেশে শেষ দফার নির্বাচন। সেদিন বাংলার ৯ কেন্দ্রে ভোটাভুটি হবে। তার মধ্যে বারাসত লোকসভা কেন্দ্রও রয়েছে। বারাসত লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে সল্টলেক। আর সেকারণেই এদিন দলের নেতা মন্ত্রীদের মমতার পাশে হাঁটতে দেখা যায়।

পাশাপাশি শনিবার জনজোয়ারে ভাসেন তৃণমূল সুপ্রিমো। তাঁকে একঝলক দেখতে রাস্তায় মানুষের ঢল নামে। একবার তাঁকে ছুঁয়ে দেখার চেষ্টায় হাত বাড়ান অনেকেই। বেশিরভাগ মানুষকেই নিরাশ করেননি মমতা। শিশুদের খুব ভালবাসেন মমতা। ভিড়ের মধ্যেও এক খুদে আদর করেন তিনি। জনস্রোত বলে দিল বারাসতেও মমতা-ম্যাজিক অক্ষুন্ন।

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...