Wednesday, June 24, 2026

রেমালের সতর্কতা: জনস্বার্থে রোড শো বাতিল অভিষেকের

Date:

Share post:

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। উপকূরবর্তী এলাকায় শুরু হয়ে গিয়েছে প্রবল জলোচ্ছ্বাস ও বৃষ্টি। এই পরিস্থিতিতে পূর্ব ঘোষিত রোড শো বাতিল করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকাল ৪.৩০টে থেকে তাঁর নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারের মেটিয়াবুরুজ বিধানসভা এলাকায় রোড শো করার কথা ছিল অভিষেকের। কিন্তু পরিবর্তিত প্রাকৃতিক পরিবেশে সেই নির্বাচনী কর্মসূচি বাতিল করার কথা জানানো হল তৃণমূলের তরফে।

সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, “ধারাবাহিক পর্যালোচনার পর সাধারণ মানুষের সুরক্ষা ও নিরাপত্তাকেই গুরুত্ব দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। জনগনের মঙ্গলই আমাদের প্রথম এবং সর্বাপেক্ষা বেশি চিন্তা!” এই চিন্তাভাবনা থেকেই বাতিল করা হয়েছে মেটিয়াবুরুজের রোড শো।

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...