Sunday, June 14, 2026

ফাইনালে হায়দরাবাদের বিরুদ্ধে সুনীল-বরুণেই ভরসা নাইট অধিনায়কের

Date:

Share post:

আজ আইপিএল-এর ফাইনাল। ফাইনালে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। অধিনায়ক হিসাবে প্রথমবার আইপিএল ট্রফিটা মুঠোয় নেওয়ার সুযোগ শ্রেয়স আইয়ারের সামনে। চোটের কারণে গতবারের আইপিএলে খেলতেই পারেননি। সেই আফসোস অনেকটাই মিটিয়ে দিয়েছেন এই বছর।আর এবার তাঁর লক্ষ্য আইপিএল-এর ট্রফি জয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, চিপকের ২২ গজে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন কেকেআরের দুই স্পিনার সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। এই প্রসঙ্গে শ্রেয়স বলছেন, ‘‘সুনীল ও বরুণ খুব ভাল ফর্মে রয়েছে। দু’জনেই উইকেট পাচ্ছে। ওরা আমাদের পরিকল্পনার অন্যতম অস্ত্র। মাঝের ওভারে ওরা যেমন উইকেট নেয়, তেমন রানও আটকে রাখে। ফাইনালেও ওদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। ওরা দু’জন যদি সেরাটা দিতে পারে, তাহলে সাফল্য আসতে বাধ্য।”

শ্রেয়সের নেতৃত্বে টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছে দল। তবুও তিনি বারবার আড়াল হয়ে গিয়েছেন মেন্টর গৌতম গম্ভীরের ছায়াতে! বিশেষজ্ঞ থেকে ক্রিকেটপ্রেমীদের বড় একটা অংশ মনে করছে দায়িত্বে ফিরেই কেকেআরকে বদলে দিয়েছেন গম্ভীর। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে অবধারিতভাবে উঠে এসেছে গম্ভীরের প্রসঙ্গ। গম্ভীরের নেতৃত্বে দু’বার (২০১২ এবং ২০১৪) আইপিএল জিতেছে কেকেআর। এবার মেন্টরের ভূমিকায় গম্ভীর কি পারবেন নাইটদের তৃতীয়বার ট্রফি জেতাতে! গম্ভীর-শ্রেয়স জুটি কি ফাইনালেও হিট করবে! শ্রেয়স যদিও বলেন, ‘‘এই হাইপ আপনাদেরই (মিডিয়া) তৈরি। কোনও সন্দেহ নেই, গৌতম ভাইয়ের বিশাল অভিজ্ঞতা। কেকেআরের অধিনায়ক হিসাবে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। ওঁর স্ট্র্যাটেজি অসাধারণ। প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা অনুযায়ী গেমপ্ল্যান তৈরি করেন। আমাদের কাজ মাঠে নেমে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করা। ওঁর যোগদানে টিমের শক্তি বেড়েছে। আশা করি, ফাইনালেও আমরা এই ছন্দ ধরে রাখতে পারব।’’

এদিকে চিপকের পিচ নিয়ে শ্রেয়সের বক্তব্য, ‘‘কোয়ালিফায়ার টু-তে যে পিচে খেলা হয়েছে, তার থেকে ফাইনালের উইকেট পুরোপুরি আলাদা। লাল মাটির উইকেট। জানি না, এই পিচ কেমন আচরণ করবে। তবে শিশির কোনও ফ্যাক্টর হবে বলে মনে হয় না।’’

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস




Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...