Wednesday, June 3, 2026

পান্নুন হত্যায় অভিযুক্ত নিখিলকে আমেরিকার হাতে তুলে দিলো চেক প্রজাতন্ত্র

Date:

Share post:

খালিস্তানি সন্ত্রাসী আমেরিকার নাগরিক গুরপতবন্ত সিং পান্নুন হত্যায় কতটা যোগ রয়েছে ভারতের সরকারি কর্মকর্তাদের, এবার সেই রহস্যের পর্দা ওঠার সম্ভাবনা। খুনের ঘটনায় অভিযুক্ত ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে এবার আমেরিকার হাতে তুলে দিলো চেক প্রজাতন্ত্র। আমেরিকার মাটিতে খুনের ঘটনায় সেই দেশের অপরাধীকে সোমবারই নিউ ইয়র্কের ফেডেরাল কোর্টে পেশ করার সম্ভাবনা। নিখিল গুপ্তার প্রত্যর্পণ এমন একটা সময়ে হলো যখন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান দিল্লি সফরে আসছেন ভারত-মার্কিন যৌথ উদ্যোগ ইনিশিয়েটিভ অন ক্রিটিকাল অ্যান্ড এমার্জিং টেকনোলজি, বা আইসিইটি’র বার্ষিক সংলাপে অংশ নিতে।

ভারতীয় নাগরিক নিখিল গুপ্তা, যিনি আমেরিকায় খালিস্তানি সন্ত্রাসী এবং মার্কিন নাগরিক গুরপতবন্ত সিং পান্নুন হত্যার চক্রান্তে অভিযুক্ত, তাঁকে ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছিল। ফেডারেল ব্যুরো প্রিজন ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে শুক্রবারই চেক প্রজাতন্ত্র থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে প্রত্যর্পণ করা হয়েছে। গত মাসে, একটি চেক আদালত মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো এড়াতে নিখিল গুপ্তার আবেদন প্রত্যাখ্যান করে। এরপরই চেক বিচার মন্ত্রক তাঁকে প্রত্যর্পণের উদ্যোগ নেয়।

হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার মার্কিন অভিযোগের ভিত্তিতে গুপ্তাকে ২০২৩ সালের ৩০ জুন চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তার করা হয়েছিল। মার্কিন ফেডারেল প্রসিকিউটরদের মতে, গুপ্তা একজন মার্কিন নাগরিককে হত্যা করার জন্য একজন হিটম্যান ভাড়া করার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। এর পাশাপাশি অভিযোগ ওঠে একজন ভারতীয় সরকারি কর্মকর্তার নির্দেশে তিনি এই কাজ করেছিলেন। মার্কিন নিরাপত্তা উপদেষ্টা সুলিভানের ভারত সফরের আগেই এই প্রত্যর্পণে বিশেষ প্রভাব পড়তে পারে। নিখিল গুপ্তার বিষয়টি সুলিভান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সামনে উত্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। যদিও ভারত পান্নুন হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং যুক্তরাষ্ট্রের অভিযোগ তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে। নিখিল গুপ্তাও তাঁর অ্যাটর্নির মাধ্যমে অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে তাকে “অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে”।

Related articles

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...