Wednesday, June 24, 2026

ম্যাচ বাতিলের পর কানাডার ড্রেসিংরুমে দ্রাবিড়, মন কাড়ল নেটিজেনদের

Date:

Share post:

গতকাল ভিজে আউটফিল্ডের কারণে ভেস্তে যায় টি-২০ বিশ্বকাপের গ্রুপ ‘এ’-র শেষ ম্যাচ ভারত-কানাডা। আম্পায়াররা অনেকবার মাঠ পরিদর্শন করলেও শেষ পর্যন্ত ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। ক্রিকেটাররা একে অপের সঙ্গে হাত মিলিয়ে ড্রেসিংরুমে চলে যান। তবে এই ম্যাচ বাতিল হওয়ার পর এক অন্য ছবি দেখা যায়। ম্যাচ বাতিল হওয়ার পর কানাডার ড্রেসিংরুমে গেলেন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। যেই ছবি পোস্ট করেছে আইসিসি। যা মন কেড়েছে নেটিজেনদের।

আইসিসি যে ভিডিও প্রকাশ করেছে, সেখানে দ্রাবিড় বলেন, “ এই প্রতিযোগিতায় তোমাদের অবদান অস্বীকার করা যাবে না। আমরা সকলে জানি খেলার জন্য কী পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে তোমাদের। এটা সহজ নয়। অসংখ্য ধন্যবাদ। টুর্নামেন্টে তোমরা যেভাবে খেলেছ, তার জন্য তোমাদের সাধুবাদ জানাই। ক্রিকেটের জন্য তোমরা যেভাবে নিজেদের উৎসর্গ করেছ, বহু বাধাবিপত্তি পেরিয়ে আজ এখানে এসেছ, তার জন্য তোমাদের অভিনন্দন জানাই। আমি শুধু বলতে চাই, তোমরা এভাবেই এগিয়ে যাও। ক্রিকেটবিশ্বের জন্য সেটা খুব ভালো বিষয় হবে।“

এরপর নিজের ক্রিকেট কেরিয়ারের কথা তুলে ধরেন দ্রাবিড়। তিনি বলেন, “ আমি স্কটল্যান্ডের হয়ে ২০০৩ সালে খেলেছি। আমি জানি অ্যাসোসিয়েট দেশগুলোর জন্য ক্রিকেট খেলা কতটা পরিশ্রমের। তোমরা সকলের কাছে অনুপ্রেরণা। টি-২০ বিশ্বকাপ খেলার জন্য অনেক ত্যাগ করতে হয়েছে তোমাদের।“

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

আরও পড়ুন- কয়েকদিনের মধ্যেই টিম ইন্ডিয়ার কোচ হিসাবে গম্ভীরের নাম ঘোষণা বিসিসিআইয়ের: সূত্র

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...