Tuesday, June 23, 2026

কয়েকদিনের মধ্যেই টিম ইন্ডিয়ার কোচ হিসাবে গম্ভীরের নাম ঘোষণা বিসিসিআইয়ের: সূত্র

Date:

Share post:

চলছে টি-২০ বিশ্বকাপ। ইতিমধ্যে সুপার আটে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে টি-২০ বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়াতে চলেছেন রাহুল দ্রাবিড়। আর সূত্রের খবর রোহিত শর্মা-বিরাট কোহলিদের কোচের হটসিটে বসতে চলেছেন গৌতম গম্ভীর। আর তার ঘোষণা নাকি খুব তাড়াতাড়ি করতে চলেছে বিসিসিআই। এমনটাই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের খবর।

চলতি টি-২০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড়।২০২৩ বিশ্বকাপের পরই টি-২০ বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্ব নেন তিনি। জানা যাচ্ছে, আর ভারতীয় দলের কোচ হিসাবে কাজ করতে রাজি নন তিনি। কোচ হওয়ার জন্য আবেদন করেননি দ্রাবিড়। টিম ইন্ডিয়ার কোচ পদের জন্য বিজ্ঞাপনও দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সূত্রের খবর , এই পদে বিসিসিআইয়ের প্রথম পছন্দ কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব নেওয়ার পরই দশ বছর পর কেকেআরকে আইপিএল ট্রফির স্বাদ দিয়েছেন তিনি। আর এটাই নাকি মনে ধরেছে বিসিসিআইয়ের। আইপিএল ফাইনালের পর বোর্ড সচিব জয় শাহ-এর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতেও দেখা যায়।

আরও পড়ুন- রোহিতদের ভাবী হেডস্যর গম্ভীরকে আগাম সতর্কবার্তা কুম্বলের


Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...