Saturday, June 27, 2026

মোদিরাজ্যে গেমিং জোনে দুর্ঘটনায় দায়ের জনস্বার্থ মামলা! উদ্বেগপ্রকাশ গুজরাট হাই কোর্টের

Date:

Share post:

মোদিরাজ্যের রাজকোটে (Rajkot) বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন ৩২ জন। তাঁদের মধ্যে রয়েছে ৯ শিশুও। এবার এই দুর্ঘটনার চরম উদ্বেগপ্রকাশ গুজরাট হাই কোর্টের (Gujrat High Court)। দুর্ঘটনার পর থেকেই ওই বেসরকারি গেমিং জোনের (Gaming Zone) নিরাপত্তা-সহ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এমন আবহে জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয়েছে আদালতে। হাই কোর্টে বিচারপতি বীরেণ বৈষ্ণব এবং দেবান দেশাইয়ের ডিভিশন বেঞ্চ এই মামলা শুনবে বলে সূত্রের খবর। ইতিমধ্যে মামলা দায়েরের পরই তড়িঘড়ি রাজ্য সরকার ও পুর নিগমের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে গুজরাট হাই কোর্ট (Gujrat High Court)।

ঠিক কী কারণে ওই বেসরকারি গেমিং জোনকে ব্যবসা চালানোর অনুমতি দেওয়া হয়েছিল দ্রুত তা হাই কোর্টে জানাতে হবে গুজরাটের বিজেপি সরকারকে। তবে এই দুর্ঘটনায় রীতিমতো বাকরুদ্ধ হয়ে ‘ম্যান মেইড’ বলে অভিহিত করেছে। এদিকে জরুরি ভিত্তিতে সোমবার অর্থাৎ ২৭ মে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে এদিন রাজ্য প্রশাসনকে চরম ভর্ৎসনা করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের মন্তব্য , গুজরাট কম্প্রিহেনসিভ জেনারেল ডেভেলপমেন্ট কন্ট্রোল রেগুলেশনস (GDCR) এর মদতেই অবৈধ এই গেমিং ব্যবস্থা রমরমিয়ে ওঠে। তবে তদন্ত শুরু হতেই সামনে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সেই রিপোর্টেই জানা যায় কোনও ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল TRP নামে ওই গেমিং জোনটি। পাশাপাশি ওই জোনের এক্সিট গেটের সংখ্যা ছিল মাত্র একটি। কিন্তু শনিবার সেখানে মাত্রাছাড়া ভিড় হয়। ৯৯ টাকায় বিশেষ ছাড়ে টিকিট মেলায় অনেকেই আসেন গেম খেলতে। কিন্তু আচমকাই আগুন লেগে যায় সেখানে। মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। তবে সরকারি তরফে জানানো হয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ এখনই বলা সম্ভব নয়।

এদিকে রাজকোটের গেমিং জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২। এর মধ্যে ৯ শিশুও রয়েছে। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ইতিমধ্যে শীর্ষ আইপিএস আধিকারিক সুবাষ ত্রিবেদীর নেতৃত্বে সিট ঘটনার তদন্তভার গ্রহণ করেছে। রাজকোটের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের দেহগুলি এমনভাবে পুড়ে গিয়েছে যে তাঁদের শনাক্ত করতে সমস্যা হচ্ছে।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...