Friday, April 3, 2026

ঝাড়খণ্ড থেকে লাগাতার হুমকি ফোন! প্রাণভয়ে পুলিশের দ্বারস্থ জাকির হোসেন

Date:

Share post:

তৃতীয় দফাতেই মিটে গিয়েছে ভোট পর্ব। তবে ভোট মিটলেও একের পর এক অভিযোগে অশান্ত মুর্শিদাবাদ (Murshidabad)। এবার সেখানকার জঙ্গিপুরের (Jangipur) তৃণমূল (TMC) বিধায়ক জাকির হোসেন (Jakir Hossain) কে খুনের হুমকি ফোনে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে সুতি থানার দ্বারস্থ হয়ে জাকিরের অভিযোগ, ঝাড়খণ্ড (Jharkhand) থেকে তাঁর কাছে লাগাতার হুমকি ফোন আসছে। তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রীর এমন অভিযোগে নড়েচড়ে বসেছে পুলিশ। নম্বরের টাওয়ার লোকেশন খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে খবর, ঝাড়খণ্ডের কোনও একটি নম্বর থেকে বিধায়ককে ফোন করা হয়েছিল। জঙ্গিপুরের বিধায়ক জানান, বেশ কিছু হুমকি ফোন পেয়েছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা তদন্ত করে দেখবে।

সূত্রের খবর, বিগত দু’দিন ধরে তৃণমূল বিধায়কের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বিশেষ নম্বর থেকে লাগাতার হুমকি ফোন আসতে শুরু করে। পাশাপাশি তাঁকে গালিগালাজ দেওয়ার অভিযোগও সামনে এসেছে। এমনকি একাধিকবার তৃণমূল বিধায়ককে প্রাণে মারার হুমকিও দেওয়া হচ্ছে বলে খবর। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে এক মুহূর্ত দেরি না করে পুলিশের দ্বারস্থ হয়েছেন জাকির।

তবে পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের যে নম্বর থেকে ফোন এসেছিল, তা ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তর নাগাল পেতে মরিয়া চেষ্টা চলছে। তৃণমূল বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...