Friday, April 3, 2026

আজ যাদবপুরে জোড়া সভা মমতার, বিকেলে সায়নীর সমর্থনে পদযাত্রা

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) শেষ দফায় যাদবপুর কেন্দ্রে নির্বাচন (Jadavpur Loksabha Election)। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সায়নী ঘোষকে (Sayani Ghosh)। আজ তাঁর সমর্থনে পদযাত্রা এবং জোড়া সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সপ্তম দফা নির্বাচনের আগের শেষ রবিবাসরীয় প্রচারে আজ বিকেল ৪টে নাগাদ পদযাত্রা শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হরিনাভি মোড় থেকে রাজপুর রোড হয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (Ramakrishna Mission Narendrapur) পর্যন্ত হাঁটবেন তিনি। সঙ্গে থাকবেন প্রার্থী সায়নী ঘোষ সহ যাদবপুর এবং কলকাতা দক্ষিণ কেন্দ্রের একাধিক কর্মী সমর্থকেরা। এরপর বিকেল পাঁচটায় সোনারপুর স্পোটিং ইউনিয়নের খেলার মাঠে প্রথম জনসভা। সন্ধ্যা ৬টা নাগাদ যাদবপুর বারো ভূতের মাঠে নির্বাচনী প্রচার সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুর্যোগ উপেক্ষা করে সকাল থেকে সাজো সাজো রব যাদবপুরে।


 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...