Saturday, April 4, 2026

আইপিএল জ্বরে কাবু বিশ্ব, ফাইনালে বিশেষ গুগল ডুডল! 

Date:

Share post:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL)ফাইনালে কলকাতা বনাম হায়দরাবাদের (KKR vs SRH) লড়াই শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তবে ভারত তথা বিশ্বের অন্যতম সফল ফ্রাঞ্চাইজি লিগের ফাইনাল নিয়ে উন্মাদনার পারদ চড়ছে। চেন্নাইয়ের স্টেডিয়ামে ঠিক সন্ধে সাড়ে সাতটায় কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের (KKR vs SRH) লড়াই। কোন দলের মাথায় উঠবে ভারতসেরার শিরোপা, সেদিকে নজর রয়েছে গোটা দেশেরও। এই আবেগকে সম্মান জানিয়ে সেজে উঠল গুগল (Google)। আইপিএল ফাইনাল উপলক্ষ্যে দুই ফাইনালিস্ট দলের রঙে ভরে উঠেছে গুগল ডুডল(Google Doodles) , যা নজর কেড়েছে নেটপ্রেমীদের।

আইপিএল জ্বরে কাঁপছে কলকাতা। তৃতীয়বার ট্রফি জয়ের লক্ষ্যে ফাইনাল খেলতে নামছে অন্যতম ফেভারিট এই দল। তালিকার শীর্ষে থাকা শ্রেয়াস আইয়ারদের বিরুদ্ধে লড়াই করতে রণকৌশল বিশেষ তৈরি করেছে কামিংস বাহিনী। আবহাওয়া যদি খুব একটা মেজাজ না বদলায় তাহলে একটা জমজমাট ফাইনালের (IPL final) সাক্ষী হবে রবিবাসরীয় সন্ধ্যা। হাইভোল্টেজ ম্যাচ উপলক্ষেই বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। ক্রিকেটের পিচে ব্যাট-বল আর উইকেট রয়েছে আজকের ডুডলে।সেই সঙ্গে কেকেআরের জার্সির সোনালি-বেগুনি এবং হায়দরাবাদের লাল-কমলা রঙের ছোঁয়া দেওয়া হয়েছে। কার হাতে চ্যাম্পিয়নের ট্রফি উঠবে সেদিকে নজর রয়েছে গুগলের(Google)। এই প্রথম নয় এর আগেও বিভিন্ন সময়ে বিশেষ বিশেষ দিনের তাৎপর্য মাথায় রেখে গুগল ডুডল প্রকাশ করা হয়। প্রথমবারের বিশেষ ডুডল প্রকাশিত হয় ১৯৯৮ সালের ৩০ আগস্ট। ২০০৫ সাল থেকে সম্পূর্ণ নতুনভাবে মানুষের মন জয় করছে গুগলের এই বিশেষ নিবেদন।


 

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...