Friday, April 3, 2026

প্রকাশ্য রাস্তায় গুলি! খুন জনপ্রিয় অভিনেতা, শোকের ছায়া হলিউডে

Date:

Share post:

বিনোদনজগতে শোকের ছায়া। চুরি আটকাতে গিয়ে গুলিতে প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা জনি ওয়াক্টর (Johnny Wactor)! লস অ্যাঞ্জেলেসে (Los Angeles) ডাউনটাউনে ঘটনাটি ঘটে। জনপ্রিয় আমেরিকান শো ‘জেনারেল হসপিটাল’-এর অভিনেতা জনি ওয়াক্টরের মর্মান্তিক মৃত‍্যুতে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ। জানা গিয়েছে মৃত‍্যুকালে অভিনেতার বয়স ছিল ৩৭ বছর। সূত্রের খবর অনুযায়ী, চোরেরা চুরি করতে অভিনেতাকে খুন করেছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, জনি তাঁর সহকর্মীর সঙ্গে ছিলেন। তাঁরা দেখতে পান, তিনজন ব্যক্তি তাঁর গাড়ি থেকে কনভার্টার চুরির চেষ্টা করছে। এরপর এগিয়ে যান জনি। ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ার আগে দুষ্কৃতীদের একজন জনিকে গুলি করে বলে অভিযোগ। ৩৭ বছর বয়সি অভিনেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তদের খোঁজ চলছে। জনির মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর সহকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় (Social media) শোকজ্ঞাপন করেছেন তাঁর অনুরাগীরা।

আরও পড়ুন- যাদবপুর ছেড়ে এবার অসমে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে “ক্লান্তিহীন” সায়নী

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...