Wednesday, June 24, 2026

ভদ্রেশ্বরে ঘূর্ণিঝড় রেমালের দাপট, ভেঙে পড়ল পুরনো বাড়ি

Date:

Share post:

ভদ্রেশ্বরে ঘূর্ণিঝড় রেমালের দাপট ও বৃষ্টির কারণে ভেঙে পড়ল পুরনো বাড়ি।আহত এক মহিলা।বাবুরবাজার তেলিনিপাড়া এফ জি ষ্ট্রীটের বাসিন্দা শান্তি প্রিয় দাস প্রায় দুবছর আগে মারা গেছে।দুই মেয়ে বিয়ের পর অন্যত্র থাকে।সেই কারণে বাড়িতে কেউ বসবাস করে না।পুরোনো বাড়ি।তাই রেমালের কারণে বাড়িটির অনেকাংশ ভেঙে পড়ে।গাছ ও বাড়ি ভেঙে পাশের বাড়ি তরুন পাড়ুই এর বাড়িতে গিয়ে পড়ে।বাড়িটির ক্ষতি হয়।তিনটি সাইকেল ও একটি বাইক চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়।বাড়ির এক মহিলা শুকতারা পাড়ুই এই ঘটনায় আহত হয়।খবর পেয়ে পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী ও সি আই সি প্রকাশ গোস্বামী ঘটনাস্থলে আসে।এরপর পৌর কর্মীরা এসে কাজে হাত লাগায়।এ ব্যপারে তরুন পাড়ুই জানান ঝড়ে বাড়ি ভেঙে অনেক ক্ষতি হল।পাশের বাড়ির সমীর ব্যানার্জি বলেন এই বাড়ি ভাঙার জন্য জানানো হয়েছিল।আইনি জটিলতায় পৌরসভা ভাঙতে পারেনি।ক্ষতিপূরণ দেওয়ার দাবি করে ক্ষতিগ্রস্ত পরিবার।

 

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...