Monday, June 22, 2026

জল থইথই পার্ক স্ট্রিট স্টেশন! ৪ ঘণ্টা ১৪ মিনিট পর স্বাভাবিক মেট্রো পরিষেবা

Date:

Share post:

ঘূর্ণিঝড় রেমালের জেরে রাতভর বৃষ্টিতে সোমবার বিপর্যস্ত কলকাতার মেট্রো পরিষেবা। পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝের ট্র্যাকে জল ঢুকে পড়ে রীতিমতো অস্বাভাবিক পরিস্থিতি। এদিন স্টেশনের একাংশ এবং পুরো ট্র্যাকই জলের তলায় ডুবে যায়। সকাল ৭টা ৫১ মিনিট থেকে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। তবে শেষ পাওয়া খবরে ৪ ঘণ্টা ১৪ মিনিট পর আবার চালু হয়েছে পরিষেবা বলেই খবর মেট্রো রেল সূত্রে।

তবে এদিন জল জমার কারণে গিরিশ পার্ক থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হয়। আপ, ডাউন কোনও দিকেই মেট্রো চলছিল না ওই অংশে। সকাল ৭টা ৫১ মিনিট থেকে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে বলে খবর। সপ্তাহের প্রথম দিনে সকালে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। মেট্রো সূত্রে খবর, পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেডের মধ্যেকার ট্র্যাকে জল জমে থাকার কারণে ট্রেন চলাচলে সমস্যা দেখা দিয়েছে। তবে টালিগঞ্জ থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছে। এদিকে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে। ট্র্যাক থেকে জল বার করার কাজ করছেন মেট্রো কর্মীরা। ঘটনাস্থলে রয়েছেন মেট্রোর উচ্চপদস্থ আধিকারিকেরা।

তবে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন অফিসযাত্রীরা। শহরের বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। রাস্তাঘাটে বাস, ট্যাক্সির সংখ্যাও খুবই কম। তাই অনেকেই মেট্রোর উপর ভরসা করেছিলেন। কিন্তু ট্রেন না চলায় দুর্ভোগের শিকার হয়েছেন তাঁরা। হাতেগোনা কয়েকটি বাস চলায় সেগুলিতে ভিড়ও প্রচুর। ট্যাক্সির দেখা মেলা ভার।

 

Related articles

আলিয়া-রণবীরের শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! সঞ্জয় লীলা বনশালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love and War)-এর সেটে মৃত্যু হয়েছে...

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...