Tuesday, March 31, 2026

প্রবল দুর্যোগের দিনেও ‘উল্লাস’ বিজেপির! তীব্র নিন্দা তৃণমূলের

Date:

Share post:

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিপর্যস্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। রবিবার সন্ধে থেকে ঝড়ের সঙ্গে অতি-ভারী বৃষ্টিতে জেরবার মহানগরের জনজীবন। কলকাতা পুরসভার-সহ রাজ্য প্রশাসন সব শক্তি দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালাচ্ছে। আর এই দুর্যোগের আবহেও ‘প্রভু’ নরেন্দ্র মোদিকে খুশি করতে সোমবার সন্ধেয় লেজার শোয়ের আয়োজন করেছে বিজেপি (BJP)। আর এই প্রাকৃতিক দুর্যোগের সময় যেখানে শহরের মানুষকে বাড়িতে নিরাপদে থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন, সেখানে বিজেপি তাদের অনুষ্ঠানে দলে দলে যোগ দেওয়ার নির্দেশও দিচ্ছে! রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করার এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা করেছে তৃণমূল।

বিজেপির এই অমানবিকতার ধিক্কার জানিয়েছে তৃণমূল। শাসকদল জানায়, প্রাকৃতিক দুর্যোগে জেরবার শহর কলকাতা। তা সত্ত্বেও মোদিকে সন্তুষ্ট করতে শহরে তাঁর আবির্ভাবের আগে সোমবার সন্ধেয় শহিদ মিনার চত্বরে লেজার শো আয়োজন করছে বিজেপি! তাদের এতই ঔদ্ধত্য যে, দুর্যোগ সত্ত্বেও মানুষকে দলে দলে সেই অনুষ্ঠানে সামিল হওয়ার নির্দেশ দিচ্ছে! কোনও রাজনৈতিক দল এতটা নীচে কীভাবে নামতে পারে, যে ভয়াবহ বিপদ ঘটতে পারে জেনেও, মানুষকে সেই বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে! এই নির্লজ্জদের ধিক্কার!








Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...