Saturday, June 27, 2026

অভিমান ভুলে বাংলায় ফিরছেন ঋদ্ধি

Date:

Share post:

বাংলায় ফিরছেন ঋদ্ধিমান সাহা। দু’বছর পর ঘরের ছেলে ঘরে ফিরছেন! আগামী মরশুমে তাঁকে বাংলার হয়ে খেলতে দেখা যাবে। বছর দুয়েক আগে অভিমান করে বাংলা ছেড়ে ত্রিপুরা পাড়ি দিয়েছিলেন ঋদ্ধি। সেই তিনি আবার ফিরতে চলেছেন বঙ্গ ক্রিকেটে।

জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটারের ঘনিষ্ঠ মহলের দাবি, ঋদ্ধির স্ত্রী রোমি অনেক দিন ধরেই চাইছিলেন বাংলায় ফিরতে। স্ত্রীর অনুরোধ মেনেই যাবতীয় অভিমান ভুলে বাংলায় ফেরার সিদ্ধান্ত নেন ঋদ্ধিমান। সম্প্রতি স্ত্রীকে নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন ঋদ্ধি। সেখানেই তাঁর ঘরে ফেরার বিষয়টি চূড়ান্ত হয়। তবে বাংলা দলে ঋদ্ধিমানের ভূমিকা কী হবে তা পরিষ্কার নয়।

প্রসঙ্গত, বছর দুয়েক আগে বাংলার এক ক্রিকেট কর্তার মন্তব্যে অভিমান হয়েছিল ঋদ্ধির। ওই ক্রিকেট কর্তা প্রকাশ্যে ঋদ্ধিমানের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এর পরেও ঋদ্ধি ক্ষোভে বাংলা ছাড়ার সিদ্ধান্ত নেন। যদিও সেই সব তিক্ত ঘটনা এখন অতীত। ঘরের ছেলে শেষ পর্যন্ত ঘরেই ফিরছেন।

আরও পড়ুন- নাম না করে ফের কোহলিকে একহাত রায়ডুর

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...