Friday, April 3, 2026

মামলা শুনল না অবসরকালীন বেঞ্চ, ২জুন কী জেলে যাবেন কেজরিওয়াল?

Date:

Share post:

নির্বাচনী প্রচারের জন্য অন্তর্বর্তী জামিন পাওয়া অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) জামিনের মেয়াদ বাড়ানোর মামলা শুনল না সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চ (Vacation Bench)। যেহেতু মামলাটি ইতিমধ্যেই প্রধান বিচারপতির (CJI) বেঞ্চে বিচারাধীন, তাই সেই বেঞ্চেই এই মামলার শুনানি হবে, জানালো আদালত। তবে সেক্ষেত্রে কেজরিকে ২ জুন সমর্পণ করে ফের জেলে যেতে হবে কি না, সেই সিদ্ধান্ত ঝুলেই রইল।

সোমবারই সর্বোচ্চ আদালতের অবসরকালীন বেঞ্চে শারীরিক পরীক্ষার কারণ (health issues) দেখিয়ে অন্তর্বর্তী জামিনের মেয়াদ সাতদিন বাড়ানোর আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জেলে থাকাকালীন তাঁর ওজন যেভাবে কমেছে, তাতে ডাক্তার তাঁকে যেসব স্বাস্থ্য পরীক্ষার জন্য বলেছে, তার জন্যই আরও সাতদিন সময় তাঁর লাগবে বলে জানানো হয়েছিল আপ-এর পক্ষ থেকে। মঙ্গলবার সেই মামলা সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি জে কে মাহেশ্বরী ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে ওঠে।

পর্যবেক্ষণে বিচারপতি জানান, ইতিমধ্যেই এই মামলায় একটি রায়দান হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে। এই সংক্রান্ত কোনও মামলা হলে তা সেই বেঞ্চেই সঠিকভাবে শোনা সম্ভব। ১০ মে এই মামলার রায়ে প্রধান বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতির বেঞ্চ ১ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছিল কেজরিওয়ালকে। ২ জুন তাঁর আত্মসমর্পণ করার কথা। তবে মঙ্গলবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে মামলা প্রধান বিচারপতি বেঞ্চে যাওয়ায় জামিনের মেয়াদ সাতদিন বাড়া নিয়ে তৈরি হল সংশয়।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...