Saturday, April 4, 2026

হুগলিতে স্ট্রং রুমের সামনে উত্তেজনা! লকেটকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান তৃনমূলের

Date:

Share post:

স্ট্রং রুম দেখতে গিয়ে অশান্তি পাকালেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। হুগলি লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম হয়েছে হুগলি এইচআইটি কলেজে। সিসি ক্যামেরায় মোড়া স্ট্রং রুমের বাইরে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের বলয়।এখনো নিরাপত্তার বেষ্টনী তে থাকা ইভিএম বদল হয়ে যেতে পারে এমনই আশঙ্কা বিজেপি প্রার্থীর। তাই দলীয় কর্মীদের নিয়ে সোমবার রাতে হঠাৎ তিনি হাজির হন।

এইচআইটি কলেজের পাশে রয়েছে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। সেই কলেজ দিয়ে ঢুকে অন্ধকার পথে পুকুরপার দিয়ে স্টংরুমের পিছন দিকে পৌঁছে যান লকেট চট্টোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে এইচআইটি কলেজে ভেতরে ঢোকেন তিনি। খবর পেয়ে চন্দননগর পুলিশের আধিকারিকরা সেখানে পৌ়ছান।

বিজেপি প্রার্থী দলবল নিয়ে স্টংরুমে পৌঁছেছেন খবর পেয়ে এইচআইটি কলেজের বাইরে জরো হয় তৃণমূলের কর্মীরা।লকেটকে ঘিরে গো ব্যাক স্লোগান শুরু করে তৃনমূল।পাল্টা জয় শ্রীরাম স্লোগান তোলে বিজেপি ।উত্তেজনা তৈরী হয়। তৃণমূলের দাবি, গণনা কেন্দ্র নিয়ে কোন অভিযোগ থাকলে লকেট নির্বাচন কমিশনকে জানান, তা না করে উনি প্রচুর লোক এনে স্ট্রং রুমের ঢুকবেন এটা হতে পারে না। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌরীকান্ত মুখার্জির দাবি, লকেট হারাতঙ্ক রোগে ভুগছেন। তাই এই সমস্ত নাটক করছেন।

আরও পড়ুন- আজ বারুইপুর-বারাসাতে মোদি, মাঠ ভরানোই চ্যালেঞ্জ বিজেপির

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...