Saturday, April 4, 2026

“ফকির” মোদির হোটেল খরচ ৮০ লক্ষ! কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

“আরে হ্যাম তো ফকির আদমি হ্যায়….ঝোলা লেকে চল পরেঙ্গে জি…!” লোকসভা ভোট প্রচারে দেশজুড়ে এমন বুলি আওড়াতে আওড়াতে মানুষের সহানুভূতি কুড়াতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলীয় সমর্থকদের হাততালি পাচ্ছেন বটে, কিন্তু বাস্তব বলছে অন্য কথা! মোদির এহেন “জুমলা”কে কটাক্ষ করতে দেরি করেনি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। যে মানুষটি ভোটের বাজারে নিজেকে “ফকির” বা “ভিক্ষুক” বলে দাবি করেন, আসলে তাঁর লাইফস্টাইল জমিদারদের মতো, অভিযোগ তৃণমূলের। তা না হলে একজন মানুষের হোটেল খরচ কীভাবে ৮০ লক্ষ টাকা হয়, প্রশ্ন তৃণমূলের।

ঘটনা ঠিক কী? এক বছরেরও বেশি সময় ধরে বেঙ্গালুরুর এক বিলাসবহুল হোটেলের ৮০ লক্ষ ৬০ হাজার টাকা বিল মেটায়নি কেন্দ্রীয় সরকার। ঘটনাচক্রে, প্রধানমন্ত্রী নরেন্দ্র ম‌োদিকে আপ্যায়নের জন্যই জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ (এনটিসিএ)-কে ওই বিল পাঠিয়েছিলেন কর্নাটকের মাইসুরুর সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষ। বকেয়া টাকা না পেয়ে এবার হোটেল কর্তৃপক্ষ সাফ জানায়, আগামী ১ জুনের মধ্যে বিল না পেলে তারা আদালতের দ্বারস্থ হবে। যদিও কর্নাটকের বন ও পরিবেশমন্ত্রী তথা কংগ্রেসের নেতা ঈশ্বর খাণ্ডারে জানিয়েছে, তারা ওই হোটেলের বিল মিটিয়ে দেব।

উল্লেখ্য, গত বছর এপ্রিলে মাইসুরুতে ‘প্রজেক্ট টাইগার’ প্রকল্পের ৫০ বছর পূর্তি উৎসবে যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সে সময় ওই রাজ্যে বিধানসভা ভোটের কারণে কর্নাটকে আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু থাকায় সে রাজ্যের সরকার আয়োজকের তালিকায় থাকতে পারেনি। এনটিসিএ এবং কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক ছিল আয়োজনে। সেখানে মোদির থাকা-খাওয়া বাবদ হোলেটের বিল হয়েছিল ৮০ লক্ষ টাকারও বেশি। সেই বিল এখনও বকেয়া!

আরও পড়ুন- গাজার শরণার্থী শিবিরে হামলা ‘মর্মান্তিক ভুল’, কী বললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...