Tuesday, June 23, 2026

মাত্র তিনদিন বাকি, প্যান-আধার লিঙ্ক করে বিপদ এড়ান

Date:

Share post:

আগামী ৩১ মে শেষ হচ্ছে প্যানের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার সুযোগ। যারা এখনও তা করেননি,এই তিনদিনের মধ্যে তা করে নিন। মঙ্গলবার আয়কর দফতর দেশের মানুষকে ফের একথা স্মরণ করিয়ে দিল । লিঙ্ক না করলে অতিরিক্ত হারে টিডিএস কাটা যাবে। এক্স বার্তায় ভারতের আয়কর বিভাগ সকলের কাছে এই কদিনের মধ্যে লিঙ্ক করে ফেলার আর্জি জানিয়েছে। আয়কর দফতরের বার্তায় লেখা হয়েছে, করদাতাদের কাছে আবেদন। দয়া করে আপনারা ৩১ মে, ২০২৪-এর মধ্যে প্যানের সঙ্গে আধার কার্ডের নম্বর লিঙ্ক করুন। এটা করলে আপনাদের অতিরিক্ত হারে কর কাটা হবে না।
ভারতের আয়কর দফতরে আবেদনের ভিত্তিতে প্যান কার্ড অর্থাৎ (পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর) ইস্যু করা হয়। এর কোনও বয়সসীমা নেই। অন্যদিকে, আধার হল ১২ সংখ্যার একটি পরিচিতি নম্বর। একইভাবে ফর্ম পূরণ করে যে কোনও ভারতীয় বাসিন্দা আধারের আবেদন করতে পারেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার কাছে। সেখানে বয়সের প্রমাণপত্র, ছবি, ঠিকানার প্রমাণপত্র দিতে হয়।আয়কর বিভাগ করদাতাদের জন্য প্যান ও আধার সংযোগ বাধ্যতামূলক করে দিয়েছে। যাঁরা ৩১ মে-র মধ্যে এই সংযোগ করবেন না, তাঁদের অতিরিক্ত টাকা দিতে হবে বলে দফতর বার্তায় মনে করিয়ে দিয়েছে। এমনকী,সংযোগ না করালে প্যান কার্ড নম্বর নিষ্ক্রিয় হতে পারে। সেক্ষেত্রে ট্যাক্স রিটার্ন দিতে সমস্যায় পড়তে পারেন। বেতন, মেয়াদি জমায় সুদ থেকে উচ্চ হারে টিডিএস কাটা হবে।





Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...