Monday, March 16, 2026

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যৌন হেনস্থায় অভিযুক্ত! প্রধান বিচারপতির দ্বারস্থ পড়ুয়ারা

Date:

Share post:

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (vice-chancellor) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ ওয়েস্ট বেঙ্গল ন্যাশানাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স (WBNUJS)-এর পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকার যৌন হেনস্থায় অভিযুক্ত উপাচার্য নির্মল কান্তি চক্রবর্তী (N K Chakraborty)। তাঁর শাস্তি চেয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে (D Y Chandrachud) চিঠি লিখলেন পড়ুয়ারা।

উপাচার্যের বিরুদ্ধে আইনের এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সংগঠন স্টুডেন্ট জুডিশিয়াল অ্যাসোসিয়েশনের (SJA) অভিযোগ বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপিকাকে যৌন হেনস্থা করেন দীর্ঘদিন ধরে। উপাচার্যের প্রস্তাবে সম্মত না হওয়ায় তাঁর কর্মক্ষেত্রে সুবিধা পাওয়ার বিষয় আটকে রাখা হয়েছে। উপাচার্য এন কে চক্রবর্তী নিজের পদের অপব্যবহার করে দিনের পর দিন খারাপ উদ্দেশ্যসাধন করেছন। গোটা ঘটনায় অভিযোগকারিনী অধ্যাপিকার পাশে দাঁড়িয়েছে পড়ুয়ারা।

পড়ুয়াদের আরও অভিযোগ, উপাচার্যের বিরুদ্ধে সরব হতেই পাল্টা চাপ দেওয়া শুরু করেছেন উপাচার্য। সেক্ষেত্রেও নিজের পদের অপব্যবহার করেছেন তিনি। সেই সঙ্গে অভিযোগ নিয়ে তদন্ত করতে নিজের সুপারিশ করা ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করেছেন, যেখানে নিরপেক্ষ তদন্ত পাওয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এই অভিযোগ নিয়ে তদন্ত কমিটির সুপারিশের উপর আস্থা না দেখানোয় অভিযোগ করার দীর্ঘদিন পরেও বিচারের আশায় ঘুরছেন অভিযোগকারিনী অধ্যাপিকা। এরপরেই আচার্যের দ্বারস্থ হওয়া স্থির করেন পড়ুয়ারা।

প্রধান বিচারপতির কাছে পড়ুয়াদের দাবি, অভিযুক্ত উপাচার্যকে সাসপেন্ড (suspend) করতে হবে। সেই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তাঁরা। এই তদন্ত চলাকালীন যেন তিনি কোনও দায়িত্ব পালন না করেন। উপাচার্য অবসরের পরেও সম্প্রসারণের যে আবেদন করেছেন তা যেন বাতিল করা হয়, আবেদন পড়ুয়াদের। সেই সঙ্গে উপাচার্য যে কমিটি গঠন করে তদন্ত শুরু করেছেন, তার উপর কোনও আস্থা পড়ুয়াদের নেই বলেও তাঁরা প্রধান বিচারপতিকে জানিয়েছেন।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...