Wednesday, June 24, 2026

শহরে নতুন গোয়েন্দা ‘অরণ্য’, তদন্তের টিজারে রহস্যের রসায়ন

Date:

Share post:

ক্রিকেট খেলা আর রহস্য সমাধানের পাকা গোয়েন্দা হয়ে ওঠা কি এক? দুটোর মধ্যে আদৌ কোনও মিল আছে ? দুলাল দে-র (Dulal Dey)পরিচালনায় আসন্ন বাংলা সিনেমা ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’এই সূত্র ধরেই নতুন গোয়েন্দার সঙ্গে বাঙালির পরিচয় করাতে চলেছে। প্রকাশ্যে এলো সিনেমার টিজার। ছবির মুখ্য চরিত্র অরণ্য চট্টোপাধ্যায়ের (অভিনেতা জিতু কমল) গোয়েন্দাগিরির ধরণ একটু আলাদা। ডাক্তারির ছাত্র হলেও অরণ্যর প্যাশন ক্রিকেট। তাঁর গল্প লিপিবদ্ধ করেন জামাইবাবু সুদর্শন হালদার ওরফে শিলাজিৎ (Shilajit)। রানাঘাটের পটভূমিকায় তৈরি হওয়া এই গল্পের টিজারেই এক ‘ভাল’ মানুষ ডাক্তারের খুনের আভাস মিলেছে। আর সেই রহস্যেই জড়িয়ে পড়েছেন অরণ্য।

পেশায় ক্রীড়া সাংবাদিক দুলালের প্রথম ছবি ঘিরে ইতিমধ্যেই প্রত্যাশা বেড়েছে। ভাল লাগার গোয়েন্দাগিরি থেকে জটিল রহস্য সমাধানের পাকাপাকি হাত পাকাতে কতটা সফল হবেন অরণ্য? টিজারে জিতুর (Jeetu Kamal)উপস্থিতি বেশ স্মার্ট। ‘অপরাজিত’ অভিনেতাকে এই নতুন অবতারে বেশ পছন্দ হবে তাঁর দর্শকদের। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায় (Suhatra Mukherjee),রাফিয়াত রাশিদ মিথিলা, সায়ন ঘোষ সহ অন্যান্যরা।

অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যায়কে (Ananya Banerjee)। টুকরো ঝলকে নজর কেড়েছে সুহোত্র- মিথিলা রসায়ন। সিনেমা মুক্তি পাবে আগামী জুলাইয়ে।


 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...