Monday, April 13, 2026

নির্মাণকাজ প্রায় শেষ, রথযাত্রার আগেই উদ্বোধন দিঘার জগন্নাথ মন্দিরের?

Date:

Share post:

আগামী রথযাত্রার আগেই দিঘায় নব নির্মিত মন্দিরের উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুরীর আদলে দিঘায় তৈরি জগন্নাথ মন্দির গত এপ্রিল মাসে উদ্বোধন হওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু লোকসভা নির্বাচন ঘোষণা এবং আদর্শ আচরণবিধি জারি থাকায় থমকে যায় মন্দির উদ্বোধনের কাজ।

সম্প্রতি, লোকসভা ভোটের প্রচারে এসে মুখ্যমন্ত্রী কথা প্রসঙ্গে বলেছিলেন, দিঘার জগন্নাথ মন্দিরে নির্মাণ কাজ প্রায় শেষের পথে। ভোট শেষ হলেই মন্দিরের উদ্বোধন হবে। উদ্বোধনে সকলকে উপস্থিত থাকার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও মন্দির উদ্বোধনের নির্দিষ্ট কোনও দিনক্ষণ সরকারি ভাবে এখনও জানানো হয়নি।

পুরীর জগন্নাথদেবের মন্দিরের আদলে এই রাজ্যেও একটি মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবেশী রাজ্য ওড়িশার পুরীর ভ্রমণ পিপাসু রাজ্যবাসীর অন্যতম আকর্ষণ হল সমুদ্রের সঙ্গে জগন্নাথদেবের দর্শন। তবে অনেকেরই নানা কারণে পুরী যাওয়া আর হয়ে ওঠে না। তাই পুরীতে না গিয়েও যাতে জগন্নাথদেবের দর্শন করতে পারেন, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকেই একখন্ড পুরী গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই দিঘার সমুদ্র সৈকতে গড়ে তোলা হয়েছে জগন্নাথধাম। যা বাংলার পর্যটনের মুকুটে নতুন পালক যোগ করতে চলেছে।

আরও পড়ুন- ভোটের মাঝে রাজ্যে উদ্ধার বিপুল পরিমাণ বেআইনি মদ, তদন্তে কমিশন-পুলিশ

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...