Monday, April 6, 2026

ভোটের ফলপ্রকাশের আগে বিবেকানন্দ রকে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

আগামী ৪ জুন লোকসভা ভোটের ফলপ্রকাশ। তার আগেই তামিলনাড়ুর কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, আগামী ৩০ মে সপ্তম দফার ভোটপ্রচারের শেষদিন তামিলনাড়ুতে তিনদিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে ৩০ মে সন্ধ্যা থেকে ধ্যান মণ্ডপমে ধ্যান শুরু করবেন। সেই ধ্যান চলবে ভোটের শেষদিন ১ জুন সন্ধ্যা পর্যন্ত।

প্রসঙ্গত, দেশের একেবারে দক্ষিণতম বিন্দু তামিলনাড়ুর কন্যাকুমারী। এখানে এসেই মিশেছে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ও আরব সাগর। সেখানেই খোদ স্বামীজি ধ্যানস্থ হয়েছিলেন। এবার সেখানেই, ধ্যানমণ্ডপমে ধ্যানে বসতে দেখা যাবে মোদিকে।

২০১৪ সালে ভোটের পর মোদি চলে গিয়েছিলেন প্রতাপগড়ে। ২০১৯ সালেও ধ্যানে বসেছিলেন মোদি। সপ্তম দফার ভোটগ্রহণের আগের দিন সেবার কেদারনাথের গুহায় দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে। এবার তিনি যাবেন কন্যাকুমারীতে। গত ১৯ এপ্রিল ছিল ছিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। সাত দফায় হচ্ছে এবারের ভোটাভুটি। ৪ জুন ভোটগণনা। তবে তার আগে ১ জুন বিকেলের পর থেকে এক্সিট পোল প্রকাশ্যে আসবে। তার আগের দুদিন টানা ধ্যানস্থ থাকবেন মোদি।

আরও পড়ুন- বিজ্ঞাপনে অপপ্রচার! এবার BJP-কে আদালত অবমাননার নোটিশ তৃণমূলের, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

 

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...