Saturday, April 4, 2026

টি- টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকবেন সচিন তেন্ডুলকর

Date:

Share post:

ভারত- পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। বরাবরই এই ম্যচ নিয়ে উন্মাদনা তুঙ্গে থাকে। আসন্ন টি- টোয়েন্টি বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকবেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর।

বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হবে ৯ জুন নিউ ইয়র্কে। সেই ম্যাচে গ্যালারিতে থাকবেন সচিন তেন্ডুলকর। কেন বিশ্বকাপের ওই ম্যাচে গ্যালারিতে থাকবেন সচিন, তা-ও জানিয়েছে আইসিসি। জানা গিয়েছে, আইসিসিকে স্পন্সর করে এমন একটি সংস্থার বাণিজ্যিক দূত সচিন। সেই সংস্থার অনুরোধেই মাঠে থাকবেন সচিন।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ ইতিহাসের অন্যতম সেরা। কঠিন পরিস্থিতিতে নায়কের মতো ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। কয়েক মাস ভারতের মাটিতে হয়েছিল ওয়ান ডে বিশ্বকাপ। সেখানেও পাকিস্তানকে হারিয়েছে ভারত। এ বার টি-টোয়েন্টি ফরম্যাটে মহারণের অপেক্ষা। আর গ্যালারিতে যদি বিশেষ মানুষ থাকেন, বিরাটদের থেকে আরও একটা মাস্টারক্লাস পারফরম্যান্স দেখা যেতেই পারে।





Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...