Wednesday, June 24, 2026

শিলিগুড়ি পুরসভার জল না খাওয়ার নির্দেশ মেয়রের!

Date:

Share post:

প্রাকৃতিক বিপর্যয়ে জেরবার শিলিগুড়ি। তার মাঝেই নতুন করে পানীয় জল নিয়ে আশঙ্কা (Concerns about drinking water in Siliguri)। শিলিগুড়িতে পানীয় জলের পরিস্রুতকরণ নিয়ে সমস্যা। আপাতত পুরসভার জল না খাওয়ার নির্দেশ দিলেন মেয়র গৌতম দেব (Gautam Deb)। আগামী ২ জুন, রবিবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। সূত্রের খবর তিস্তা (Teesta)থেকে জল সরবরাহ আপাতত বন্ধ। সেই কারণে মহানন্দার (Mahananda River) জল পরিস্রুত করে তা সরবরাহ করা নিয়ে আপত্তি বিশেষজ্ঞদের। তাঁদের মতে এতে ক্যানসার হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে শিলিগুড়ি জুড়ে পানীয় জল নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে।

দুর্যোগের জেরে গত কয়েকদিন ধরে উত্তাল তিস্তা। জলস্তর বেড়ে যাওয়ায় বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন নদীপাড়ের বাসিন্দারা। গজলডোবায় বাঁধ মেরামতির কাজ শুরুও হয়েছে। কিন্তু তার আগেই প্রচণ্ড ঝড় বৃষ্টিতে ফুঁসছে নদী। মেরামতির কাজের জেরে ফুলবাড়ির দিকে তিস্তা ক্যানালে জল আসবে না। জার ফলে শিলিগুড়ি শহরে জল সরবরাহ করা যাবে না। ইতিমধ্যেই জলের পাউচ বিলি করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। কিন্তু পানীয় জলের সংকট তাতে মিটবে না। বিকল্প হিসেবে মহানন্দার জল পরিস্রুত করার ভাবনা স্থির হলে বিশেষজ্ঞরা জানান এতে ক্যানসারের আশঙ্কা বাড়বে। কারণ মহানন্দার জলে পর্যাপ্ত অক্সিজেন নেই। সবদিক দেখে আপাতত রবিবার পর্যন্ত শহরবাসীকে পুরসভার জল পান না করার নির্দেশ দিলেন মেয়র নিজেই।

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...