Wednesday, June 24, 2026

‘নেতাজির স্বীকৃতি নেই’, ‘রাজনীতি করতে’ যাওয়া মোদিকে একহাত মমতার

Date:

Share post:

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে রাজ্য সরকার সরকারি ছুটি ঘোষণা করলেও আজও সেই স্বীকৃতি নেতাজিকে দেয়নি কেন্দ্রের মোদি সরকার। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজি মূর্তিতে মাল্যদান করে ফের বিজেপি ও মোদির নেতাজিকে নিয়ে করা রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাসভবন পর্যন্ত রোড শো করেন নরেন্দ্র মোদি। বুধবার একই পথ পায়ে হেঁটে শোভাযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পদযাত্রার শুরুতে নেতাজি মূর্তিতে মাল্যদান করে মমতা বলেন, “প্রধানমন্ত্রী নির্বাচনের সময় লোক দেখাতে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে মাল্যদান করতে পারেন। তাঁর জন্মদিনকে আজ পর্যন্ত স্বীকৃতি দেননি। ২৩শে জানুয়ারি জাতীয় ছুটির দিবস আজও ঘোষণা হয়নি।”

সেই সঙ্গে নেতাজির অন্তর্ধান রহস্য নিয়েও কেন্দ্র সরকার কোনও পদক্ষেপ নেয়নি, বলে তোপ দাগেন তৃণমূল নেত্রী। সেই সংক্রান্ত সব ফাইল রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রের তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হলেও আজও কেন্দ্রের উদাসীনতায় সেই সংক্রান্ত কোনও কাজ হয়নি বলে দাবি করেন তিনি। বুধবারই মেটিয়াবুরুজে নির্বাচনী জনসভায় অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে নেতাজির প্রতি নরেন্দ্র মোদির অবহেলা নিয়ে সুর চড়িয়ে মমতা দাবি করেন, “মোদি কাল গিয়েছিল রাজনীতি করতে। আমি গিয়েছিলাম প্রতিবাদ করতে।”

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...