Wednesday, April 8, 2026

ক্যানিং-এ চলন্ত অটোর উপর ভেঙে পড়ল নির্মীয়মাণ বিল্ডিং!

Date:

Share post:

ক্যানিং-বারুইপুর রোডের উপর বড় দুর্ঘটনা, চলন্ত অটোর উপর ভেঙে পড়ল নির্মীয়মাণ বিল্ডিং। মৃত ১ আহত ৪, জোরকদমে চলছে উদ্ধারকাজ। দ্রুত আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷ স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রাস্তার পাশেই একটি বাড়ি তৈরি হচ্ছিল। পাশাপাশি এলাকায় রাস্তা সম্প্রসারণ ও নিকাশি নালার কাজ চলার কারণে নির্মীয়মান দোকানগুলিতে ভাঙার কাজ চালানো হচ্ছিল। এবার রেমালের দুর্যোগে নাগাড়ে বৃষ্টির জেরে মাটি নড়বড়ে হয়ে গেছে। বুধবার সকালেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিল্ডিং। সেইসময় রাস্তা দিয়ে অটো – ভ্যান চলাচল করছিল। চলন্ত গাড়ির উপরেই বিল্ডিং ভেঙে পড়ে।

দুর্ঘটনায় কারও ফেটেছে মাথা, কারও আবার কপাল ফেটে রক্তাক্ত অবস্থা। জখম হন অটো ও ভ্যানে থাকা যাত্রীরা। পাশাপাশি দোকানে থাকা দু’জন ব্যক্তিও আহত হন। যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংসস্তূপ থেকে আটকে পড়াদের উদ্ধারের কাজে হাত লাগান স্থানীয়রা। স্থানীয়দের চোখে মুখে আতঙ্ক ধরা পড়েছে। আহত এক ব্যক্তি বলেন, “নিত্যদিন এই রাস্তা দিয়েই কাজে যাই ৷ আচমকাই চোখের সামনে হুড়মুড়িয়ে বিল্ডিং ভেঙে পড়ল। কিছু বুঝে ওঠার আগে সব শেষ।” পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে ক্যানিং থানার পুলিশ ৷


 

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...