Wednesday, June 24, 2026

শেষ দফা ভোটের আগে অশান্ত জয়নগর! তৃণমূল পঞ্চায়েত সদস্যের উপর হামলা বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের 

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আবহে ফের রক্তাক্ত বাংলা। শেষ দফার ভোটের আগে এবার জয়নগরে (Jaynagar) তৃণমূলের (TMC) পঞ্চায়েত সদস্যের উপর হামলা চালানো চালানোর অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত ওই পঞ্চায়েত সদস্যের নাম তপন মণ্ডল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে জয়নগর লোকসভা কেন্দ্রের বকুলতলা থানা এলাকার গড়দেওয়ানীতে। ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এই অঞ্চলে জিততে পারবেন না জেনেই বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। ইতিমধ্যে বকুলতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত পুলিশ তদন্ত শুরু করলেও কেউ গ্রেফতার হয়নি। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে এলাকায় এক প্রস্থ ভোটার স্লিপ বিলি করে এসে আবার নতুন করে ভোটার স্লিপ বিলি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তপন। সেই সময়ই চার-পাঁচ জন দুষ্কৃতী এসে তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রথমে তপনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তাঁর দিকে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এর পর ধারালো অস্ত্র দিয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনার পর মঙ্গলবার রাতেই আহত পঞ্চায়েত সদস্যকে নিমপীঠ ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়। জখম অবস্থায় তিনি সেখানেই চিকিৎসাধীন। যদিও বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে বোমাবাজির কথা স্বীকার করা হলেও গুলি চলানোর কথা অস্বীকার করা হয়েছে। তবে ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাতেই হাসপাতালে পৌঁছন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। হাসপাতাল চত্বর থেকেই বিজেপির বিরুদ্ধে সরব হন তাঁরা। গড়দেওয়ানী অঞ্চল তৃণমূল সভাপতি সাহাবুদ্দিন শেখের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে।


Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...