Monday, April 6, 2026

কেন্দ্রের মিথ্যাচারের কথা মনে রেখে শেষ দফায় ভোট দেওয়ার ডাক দেশ বাঁচাও গণমঞ্চের

Date:

Share post:

লোকসভা ভোটের শেষ পর্ব ১ জুন। আর ঠিক তার আগের মুহূর্তেই দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সাংবাদিক বৈঠক হল। তাদের মূল বিষয় ছিল, কেন্দ্রীয় সরকার ভোটের নির্ঘণ্ট শুরুর আগেই ধর্ম নিয়ে রাজনীতি করা শুরু করে দিয়েছিল। ভোটের নির্ঘণ্ট ঘোষণার ঠিক কিছুদিন আগেই রাম মন্দির উদ্বোধন ভোটের প্রথম তুরুপের তাস বিজেপির। সপ্তম দশায় যে নয় কেন্দ্রে ভোট দান হবে, সেই সব মানুষকে সচেতন করতে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কূটনীতি সাধারণ মানুষের সামনে আনার চেষ্টা করা হয় বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে।

তাদের অভিযোগ, হিন্দু মুসলিম জনসংখ্যা নিয়ে বিজেপি ক্রমাগত মিথ্যে তথ্য ও ভুল পরিসংখ্যান জনসমক্ষে এনে সাধারণ মানুষকে বিভ্রান্তির মুখে ফেলে দিয়েছে। তাদের অনুরোধ, সপ্তম দফায় যে নয় কেন্দ্রে ভোট দান প্রক্রিয়া হবে, সেক্ষেত্রে যাতে সাধারণ মানুষ কেন্দ্রীয় সরকারের মিথ্যে প্রচার মনে রেকে ভোট দেয়। তাদের বক্তব্যের সমর্থনে জয় গোস্বামী তার ২০২২ সালের তিনটে কবিতা এবং তার সাথে সাথে গীতিকার প্রতুল মুখোপাধ্যায় একটি গান শোনান। উপস্থিত ছিলেন পূর্ণেন্দু বসু, রন্তিদেব সেনগুপ্ত, পিডিএসের সমীর পুততুণ্ড, সৈকত মিত্র প্রমুখ।





Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...