Friday, June 26, 2026

আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাভিশ্বাস বঙ্গবাসীর, সপ্তাহ শেষে সুখবর!

Date:

Share post:

রেমালের প্রভাব সরতেই বঙ্গে ফিরেছে তাপপ্রবাহের (Heatwave ) ইনিংস। চড়া গরমে গত দুদিনেই বাঁকুড়া-পুরুলিয়ার পারদ ছড়িয়েছে ৪৩ ডিগ্রি। বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা আকাশে কিছুটা হলেও আশার সঞ্চার হয়েছে দক্ষিণবঙ্গবাসীর মনে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করছে। মে মাসের শেষেই পাকাপাকিভাবে বর্ষা (Monsoon)ঢুকছে দেশে। এর প্রভাবে আগামী শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে।

চলতি মরসুমে চৈত্র মাসের মাঝামাঝি থেকেই গরমে নাজেহাল হওয়া শুরু সাধারণ মানুষের। বৈশাখের তপ্ত দিনগুলোতে তাপমাত্রার পারদ ছাড়িয়েছিল ৪৫ ডিগ্রির গণ্ডি। ঘূর্ণিঝড় সাময়িক স্বস্তি দিলেও ফের আর্দ্রতা জনিত অস্বস্তি শুরু হওয়ায় ঘর্মাক্ত হতে হয়েছিল বাঙ্গালীকে। অবশেষে সুখবর মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে আগামী শনিবার থেকে তিন-চার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এক্ষেত্রে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিস্থিতি থাকায় জুন মাসের গোড়া থেকেই বর্ষার আমেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরের ৫ জেলায় আজ বৃষ্টির (Rain forecast) পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং হালকা ঝোড়ো হাওয়া বইবে। বুধবার রাত থেকেই জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির তাণ্ডব চলছে। এদিন সকালেও ধুপগুড়িতে বৃষ্টি হয়েছে। কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে দুর্যোগে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ৫০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কলকাতার আকাশ মূলত মেঘলা থাকলেও আজ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।


 

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...