Sunday, June 28, 2026

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নোটিশ পাঠিয়ে তলব ইডির!

Date:

Share post:

কেন্দ্রীয় এজেন্সির নোটিশ পেলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। রোজভ্যালি মামলায় ( Rose Valley Scam) নায়িকাকে তলব করা হয়েছে বলে প্রাথমিকভাবে খবর ছড়ালেও পরে জানা যায় রেশন মামলায় তলব করা হয়েছে। আগামী সপ্তাহের শুরুতেই লেনদেন সংক্রান্ত নথি নিয়ে সকাল ১১টার মধ্যে কলকাতায় ইডির (ED) সদর দফতরে হাজির হতে হবে ঋতুপর্ণাকে।

এই প্রথম নয়, এর আগেও ইডির তরফে তলব করা হয়েছিল জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে। বাদ পড়েননি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও (Prosenjit Chatterjee)। টলিউডের হিট জুটির ৫০ তম ছবি মুক্তি ঘিরে যখন তুমুল ব্যস্ততা ঠিক সেই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সির তলব ঘিরে উঠছে প্রশ্ন। অসমর্থিত সূত্র বলছে, রোজভ্যালির একাধিক অনুষ্ঠানে ঋতুপর্ণার উপস্থিতি এবং সংস্থার টাকায় বিদেশ ভ্রমণ – এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই এই পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের৷ যদিও আরেকটি সূত্র বলছে রেশন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৫ জুন ডাকা হয়েছে ঋতুপর্ণাকে। বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের সময় নাকি ঋতুপর্ণার নাম উঠে আসে। তাই তাঁর সঙ্গে কথা বলে নথি যাচাই করা হবে। অভিনেত্রী (Rituparna Sengupta) এখন মায়ামিতে। তিনি এই খবর পাওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছেন যে , রেশন মামলার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। এখনও পর্যন্ত তাঁর কলকাতার বাড়িতেও কোনও চিঠি আসেনি। টলি ক্যুইন জানিয়েছেন যে, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর দু’একটি অনুষ্ঠানে সাক্ষাৎ বিনিময় ছাড়া আর কোনও দিন কিছুই হয়নি। গোটা ঘটনায় তিনি যথেষ্ট বিরক্ত। বললেন, ‘‘সামনে নতুন ছবি আসছে। তার মাঝে এই খবর। আমার সম্মানহানি হল। এক জন অভিনেত্রী, যিনি সারা জীবন পরিশ্রম করে চলেছেন, তাঁর সম্পর্কে হঠাৎ এমন বলে দেওয়া কিন্তু অন্যায়!”


 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...