Monday, June 8, 2026

টিম ইন্ডিয়ার কোচ বাছাইয়ের মাঝে ইঙ্গিত পূর্ণ পোস্ট সৌরভের, কী বললেন মহারাজ?

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচের পদ থেকে সরতে চলেছেন রাহুল দ্রাবিড়। তিনি আর টিম ইন্ডিয়ার কোচের পদে থাকবেন না। কোচ পদের জন্য বিজ্ঞাপণও দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে প্রায় ৩ হাজার আবেদন জমা পড়েছে। তবে সূত্রের খবর কোচ হওয়ার ক্ষেত্রে এগিয়ে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। বিসিসিআই-এর পছন্দের তালিকায় প্রথমে তিনি। আর এরই মধ্যে কোচ নিয়ে বিরাট মন্তব্য ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। যদিও কোথাও তিনি কারও নাম নেননি।

এদিন সকালে টুইটার একটি পোস্ট করেন সৌরভ। সেখানে তিনি লেখেন, “একজনের জীবনে কোচ তাৎপর্যপূর্ণ। তাঁদের পরামর্শ এবং অক্লান্ত পরিশ্রম মাঠ এবং মাঠের বাইরে যে কোনও মানুষের ভবিষ্যৎ গড়ে দেয়। তাই কোচ এবং প্রতিষ্ঠান ভেবেচিন্তে বেছে নিন।“ দিল্লি ক্যাপিটালসের মেন্টরের এই পোস্টের পরই নতুন জল্পনা শুরু হয়েছে ক্রিকেটমহলে।

যদিও তাঁর এই পোস্টে কোথাও ক্রিকেট বা ভারতীয় জাতীয় দলের উল্লেখ নেই। কিন্তু এমন একটি সময়ে এই পোস্ট করেছেন যখন ভারতীয় ক্রিকেট দলের জন্য কোচ বাছাই করার কাজ চলছে।আর এতেই প্রশ্ন উঠছে অনেক।

আরও পড়ুন- কলকাতাকে চ্যাম্পিয়ন করে নিজের পরবর্তী লক্ষ্যের কথা জানালেন গম্ভীর

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...