Saturday, June 27, 2026

কলকাতাকে চ্যাম্পিয়ন করে নিজের পরবর্তী লক্ষ্যের কথা জানালেন গম্ভীর

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে আইপিএল ২০২৪। ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১০ বছর পর কলকাতার মেন্টর গৌতম গম্ভীরের হাত ধরে আইপিএল ট্রফির স্বাদ পেয়েছে কেকেআর। আর এরপরই নিজের পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে দিলেন কলকাতার মেন্টর গৌতম গম্ভীর।

আইপিএল-এ চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স পাঁচটি করে ট্রফি জিতেছে। সেটাই মনে করিয়ে দিয়ে গম্ভীর জানিয়েছেন, কলকাতা এখনও পিছিয়ে। এই নিয়ে গৌতম গম্ভীর বলেন, “ এখনও চেন্নাই ও মুম্বইয়ের থেকে দু’টি ট্রফি পিছিয়ে আছি আমরা। আমি খুশি ঠিকই। কিন্তু খিদে এখনও মেটেনি। আইপিএলের সফলতম দল হতে পারিনি এখনও। অবশ্য তিনবার জিততেও পরিশ্রম করতে হয়। আমাদের পরের লক্ষ্য হল, কেকেআরকে আইপিএলের সেরা দল করে তোলা। তার থেকে ভাল অনুভূতি আর কিছুতেই নেই।“ আর গম্ভীরের এই মন্তব্যের পরই উঠছে তাহলে কি টিনি ভারতীয় দলের কোচ হচ্ছেন না। কারণ জানা যাচ্ছে, টিম ইন্ডিয়ার কোচ হিসাবে বিসিসিআইয়ের প্রথম পছন্দ গম্ভীরকে। জানা যাচ্ছে, এই নিয়ে একপ্রস্থ কথাও হয়েছে গম্ভীরের সঙ্গে বোর্ড কর্তাদের। আর তারই মাঝে গম্ভীরের এমন কথায় উঠছে প্রশ্ন।

আরও পড়ুন- ভারত-পাকিস্তান ম্যাচে জ.ঙ্গি হা.মলার হু.মকি, বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...