Saturday, June 27, 2026

এবার স্থায়ী জামিনের আবেদন জানিয়ে রাউস অ্যাভিনিউ আদালতে কেজরিওয়াল

Date:

Share post:

শীর্ষ আদালতে খারিজ হয়ে যায় অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদনে জরুরি শুনানির আর্জি। এবার স্থায়ী জামিন চেয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (APP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বৃহস্পতিবার বিকেলেই এই আবেদনের শুনানি হতে পারে। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ ২১ দিনের জন্য অন্তর্বর্তী জামিনে মুক্ত রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।দিল্লির আবগারি লাইসেন্স বণ্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত আপ প্রধান কেজরিওয়ালকে (Arvind Kejriwal) নির্বাচনের মধ্যেই ২১ মার্চ গ্রেফতার করা হয়। লোকসভা ভোটের প্রচারে সুযোগ দিতে ১০ মে আপ প্রধানকে ১ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। বুধবার, অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি চেয়ে জরুরি শুনানির আর্জি জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু দ্রুত শুনানির আবেদন খারিজ করে আগামী মঙ্গলবার সেই মামলা প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে পাঠানো হয়। সেই কারণেই এদিন স্থায়ী জামিন চেয়ে নিম্ন আদালতে আবেদন জানালেন আপ প্রধান।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় নাম জড়ায় কেজরির। এই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছিলেন। অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। শর্ত অনুযায়ী, ২ জুন তিহার কর্তৃপক্ষের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। কেজরিওয়াল তাঁর আবেদনে জানান, পিইটি-সিটি স্ক্যান-সহ একাধিক গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষার জন্য তাঁর জামিনের মেয়াদ বৃদ্ধি করা হোক। কিন্তু সেই শুনানিতে শুরু না হওয়ায়, এবার স্থানীয় জামিন চাইলেন কেজরি। এদিনই মামলার শুনানি হতে পারে।







Related articles

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...