Monday, April 6, 2026

পড়ুয়া মৃত্যুতে উত্তেজনা বাড়লো বারুইপুরে, আটক মূল অভিযুক্ত

Date:

Share post:

চুরির অপবাদে কিশোরের মৃত্যুকে ঘিরে ভোটের আগে ফের তুমুল উত্তেজনা ছড়াল বারুইপুরের (Baruipur )উত্তরভাগে। বৃহস্পতিবার রাতে মৃত পড়ুয়ার দেহ আশ্রম চত্বরে আসতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন জনতা। পরিস্থিতি সামাল দিতে বারুইপুর থানার (Baruipur Police Station) বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি ক্যানিং থানার পুলিশ বাহিনীও ঘটনাস্থলে পৌঁছে যায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। শুক্রবার সকালেও আশ্রম চত্বরে বিক্ষোভের খবর মিলেছে।

আশ্রম থেকে চুরির অপবাদ দিয়ে কিশোরকে পেটানো ও পরে মৃত্যুর অভিযোগ ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বারুইপুর। মামার বাড়িতে বেড়াতে এসে ক্লাস সেভেনের ছাত্র পবিত্র সর্দারের (Pabitra Sardar) মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না এলাকাবাসী। কিশোরের মামার বাড়ির পাশের একটি আশ্রমের চুরির ঘটনায় পবিত্রকে মারধর করা হয়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। খবর পেয়ে মৃতের মামা ঘটনাস্থলে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এই আশ্রমে অসামাজিক কাজকর্ম হয়। সেই বিষয়টি ঢাকতেই এই অপবাদ দেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া অনুযায়ী এই ঘটনায় মূল অভিযুক্তকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ।


 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...