Saturday, March 14, 2026

পুলিশি তৎপরতায় মধ্য কলকাতায় ভুয়ো কলসেন্টারের পর্দাফাঁস!

Date:

Share post:

শেষদফা নির্বাচনের আগেই মধ্য কলকাতায় ভুয়ো কলসেন্টারের (Call centre) পর্দাফাঁস। পুলিশের তৎপরতায় চক্রের পাণ্ডা-সহ গ্রেফতার ৮জন। এর আগেও বউবাজার অঞ্চলের ওই কলসেন্টারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। তদন্তে নেমে লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার কর্তারা ওই ভুয়ো কল সেন্টারে হানা দেয়। কল সেন্টার থেকে সাতজনকে গ্রেফতার করে পুলিশ (Police)।ধৃতদের থেকে বেশ কিছু মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করা হয়। তাদের জেরা করে এই চক্রের পাণ্ডার খোঁজ মেলে। বুধবার রাতে তাঁকেও গ্রেফতার করা হয়। জেরায় ধৃতেরা জানিয়েছে, এরাজ্য ও ভিন রাজ্যের বাসিন্দাদের ফোন করে বাড়িতে মোবাইল টাওয়ার বসানোর টোপ দিত তারা। টাওয়ার (Tower) বসালে ভাড়া বাবদ প্রচুর টাকা রোজগার হবে। রাজি হয়ে গেলে তার কাছ থেকে ৫ হাজার টাকা চাওয়া হত। টাকা পেয়ে গেলেই যোগাযোগ বন্ধ করে দিত জালিয়াতরা। এভাবেই কলকাতা-সহ গোটা রাজ্য এমনকী, ভিন রাজ্যের বাসিন্দাদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। ঘটনায় আরও কারা যুক্ত এখন তার খোঁজ করছে পুলিশ (Police)।







spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...