Wednesday, June 24, 2026

ভোটের আগেই স্বমহিমায় মদন, তৃণমূল নেতার মুখে এবার “দমদম দাওয়াই”!

Date:

Share post:

ভোট হবে আর খবরে থাকবেন না মদন মিত্র (Madan Mitra), তা আবার হয় নাকি! চলতি লোকসভা ভোটের (Loksabha Election) ২৪ ঘণ্টা আগে স্বমহিমায় কামারহাটির (Kamarhati) তৃণমূল (TMC) বিধায়ক। লাঠি চালানোর চেষ্টা করলে অযথা গায়ে হাত দিলে সেই লাঠি কেড়ে নেওযার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের আছে। সপ্তম দফা (Seventh Phase) ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি মদন মিত্রের। দিলেন “দমদম দাওয়াই”! তৃণমূল কর্মীরা জানেন কোথায় কোন মিক্সচার দিতে হবে!

রাত পোহালেই ভোট দমদম লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। আবার এই দমদম কেন্দ্রের অন্তর্গত বরানগর বিধানসভার উপনির্বাচন। তার পাশের কেন্দ্রের বিধায়ক মদন মিত্র। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা। তবে ভোটের ময়দানে ফের সক্রিয় হয়েছেন তৃণমূলের রঙিন নেতা মদন মিত্র। ভোটের ঠিক আগেই বললেন, “আমি যদি বলি দমদম ধোলাই হবে, সে তো অসংসদীয় হতে পারে। আমি তো দাওয়াইয়ের কথা বলছি। যেমন তোমাকে এখন বলছি যে দিল্লিতে ৫২ ডিগ্রি গরম হয়েছে, এখানেও প্রায় ৩৫-৩৬ হয়ে গেছে, তোমরা ORS খাও। তেমনি দাওয়াইয়ের জন্য নিশ্চিত থাকতে পার, তৃণমূল কর্মীরা জানে কী দাওয়াই দিতে হবে। কোন মিক্সচার কোথায় দিতে হবে।” তিনি আরও বললেন, ‘লরি মানে টাটা, জুতো মানে বাটা আর দমদম মানে দাওয়াই। এটা তো আমার কথা নয়।’

বাংলায় ভোট মানেই বারবার প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা। এবার তাঁদেরকেই হুঁশিয়ারি দিয়ে মদন মিত্র বললেন, “কেন্দ্রীয় বাহিনী যদি মনে করে, ওই লম্বা লম্বা লাঠি দিয়ে পেটাবে, আর টমিগান আর স্টেইনগান দেখিয়ে, তারপরে এসে আমাদের স্টলে বলবে ORS দাও, তা কি হয় নাকি। কেন্দ্রীয় বাহিনী ভদ্র ব্যবহার করুক, ভাল ব্যবহার করুক, লাঠিফাটি চালাবার চেষ্টা করলে, অযথা গায়ে হাত দিলে, সেই লাঠি কেড়ে নেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের আছে।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...