Friday, April 3, 2026

মালদহের আদিবাসী গ্রামে কুসংস্কারের ছায়া! ‘ডাইনি’ অপবাদে নিগৃহীত মহিলা

Date:

Share post:

গ্রামের অসুস্থ পঞ্চায়েত সদস্যার রোগ নিরাময় না হওয়ায় ‘ডাইনি’ অপবাদ দিয়ে এক মহিলাকে নিগ্রহের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভাবুক গ্রামে (Bhabuk village, Maldah)। শুধু তাই নয়, গুণিনের কাছে নিয়ে গিয়ে জোর করে “ডাইনি” বলে স্বীকার করতে বাধ্য করা হয় মহিলাকে বলে অভিযোগ। পরবর্তীতে সেই গুণিনকে গ্রেফতার করেছে পুলিশ (Maldah Police)। মালদহের আদিবাসী গ্রামের এই ঘটনাকে ঘিরে চারিদিকে শোরগোল পড়ে গেছে। ২০২৪ সালে দাঁড়িয়েও মানুষ এখনও কতটা কুসংস্কারে আচ্ছন্ন হয়ে রয়েছেন এটা যেন তার জলজ্যান্ত প্রমাণ বলছেন মনস্তাত্ত্বিকরা।

স্থানীয় সূত্রে জানা যায় ডাইনি অপবাদ দিয়ে নিরীহ ওই মহিলাকে মারধর করা হয়। তাঁর দুই কানে লোহার শিকের খোঁচা দেয় গুণিন৷ এরপরেই পঞ্চায়েত সদস্যার স্বামী ও গ্রামের কিছু লোকজন ওই মহিলার উপর চড়াও হয়। এমনকি তাঁর মেয়েদের সামনেই চলে শারীরিক অত্যাচার ও হেনস্থা। ঘটনার কথা চাউর হওয়ার পর ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্যাতিতা ও তাঁর পরিবারের সদস্যদের উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। অসুস্থ মহিলার চিকিৎসা করা হয় স্থানীয় গ্রামীণ হাসপাতালে। পরবর্তীতে ওই মহিলা পুলিশে অভিযোগ করতে গেলে প্রাথমিকভাবে বাধার সম্মুখীন হতে হয় বলেও স্থানীয়রা জানিয়েছেন। তবে গোটা ঘটনায় কার্যত মধ্যযুগীয় মানসিকতার যে পরিচয় মিলেছে তাতে অবাক বিজ্ঞানমনস্করা।

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...