Saturday, April 4, 2026

প্রয়াত কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র ইকবাল আহমেদ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত হলেন কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র, রাজ্যের প্রাক্তন বিধায়ক ও মহামেডান স্পোর্টিংয়ের একদা দোর্দণ্ডপ্রতাপ কর্মকর্তা ইকবাল আহমেদ। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। গত চার বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন তিনি। দীর্ঘ রোগভোগের পর শুক্রবার বিকেলে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২০০১ সালে দাদা তথা ক্লাবের প্রয়াত সচিব সুলতান আহমেদের হাত ধরে মহামেডানে আসেন ইকবাল। শুরুতেই মহামেডানের গ্রাউন্ড সচিবের দায়িত্ব পান। দক্ষতার সঙ্গে কাজ করার পাশাপাশি শক্তিশালী দলগঠনেও মুখ্য ভূমিকা নিয়েছিলেন। ২০০৯ সাল থেকে টানা ফুটবল সচিবের দায়িত্ব পালন করেন ইকবাল। মহামেডানের ফুটবল ও গ্রাউন্ড সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি।

পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র ও বিধায়ক ইকবাল আহমেদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকপ্রকাশ করে নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, আমাদের প্রাক্তন বিধায়ক এবং কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র ইকবাল আহমেদের মৃত্যুতে শোকাহত। মোহামেডান স্পোর্টিং ক্লাবে তার ভূমিকার কারণে তিনি কলকাতা ময়দানে একজন সক্রিয় জনকর্মী এবং একজন নেতৃস্থানীয় ক্রীড়া প্রশাসক ছিলেন। তাঁর পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আমার সমবেদনা।

আরও পড়ুন- অভিনব উদ্যোগ! সংশোধনাগার থেকে নাটকের মঞ্চে আবাসিকরা

 

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...