Wednesday, June 24, 2026

শেষদফার ভোট গ্রহণ শুরু বাংলায়, নজরে ৯ হেভিওয়েট কেন্দ্র

Date:

Share post:

শনিবারের নির্বাচনী সপ্তমীতে সকাল থেকে ভোট গ্রহণ শুরু সারা দেশে। এই পর্বে বাংলার ৯ লোকসভা কেন্দ্রেই (Nine Loksabha Constituency) হেভিওয়েট প্রার্থীদের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভোট ঘোষণার শুরুর দিন থেকেই রাজনৈতিক মহলের ধারণা খুব সহজভাবেই জয়ের হ্যাটট্রিকের পথে অভিষেক। কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandopadhyay), কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায় (Mala Roy), দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় (Sougata Roy), বারাসতে ঘাসফুলের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার, জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলরা প্রত্যেকেই গতবারের নির্বাচিত সাংসদ। আজ ভোটের ময়দানে তাঁদের ভাগ্য পরীক্ষা।

এবার বিশেষভাবে নজর থাকছে যাদবপুর লোকসভা কেন্দ্রের (Jadavpur Loksabha Elections)দিকে। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী বদল করে টিকিট দিয়েছে সায়নী ঘোষকে (Sayani Ghosh)। এই কেন্দ্রে প্রার্থী হিসেবে সিপিএমের তরুণ তুর্কি সৃজন ভট্টাচার্য (Srijon Bhattacharya)। বসিরহাট লোকসভা কেন্দ্রেও প্রার্থী বদলে হাজী নুরুল ইসলাম তৃণমূলের টিকিটে লড়াই করছেন। তাঁর বিপরীতে বিজেপি (BJP) প্রার্থী করেছে রেখা পাত্রকে (Rekha Patra)। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে সন্দেশখালির ঘটনা এবং বিজেপির চক্রান্ত ফাঁস হয়ে যাওয়ার পর এই কেন্দ্রের ফলাফল কী হবে তা নিয়ে বাংলার মানুষের আগ্রহ আরও বেড়েছে। দমদম কেন্দ্রে বামেদের হয়ে লড়াই করছেন সুজন চক্রবর্তী। এদিন বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী সজল ঘোষের মধ্যে লড়াই হবে।


 

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...