Wednesday, June 17, 2026

ভোট শুরু হতেই উত্তপ্ত ভাঙ্গড়, অ্যাকশন টেকেন রিপোর্ট তলব কমিশনের! 

Date:

Share post:

সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচন (Loksabha Election) শুরু হতেই বিক্ষিপ্ত অশান্তি ছবি ধরা পরল যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙ্গড় (Bhangar, Jadavpur Loksabha Constituency) এলাকায়। কোথাও জমায়েত কোথাও পুলিশের উপর আক্রমণ। সাতুলিয়ায় বোমাবাজির খবরে আতঙ্ক বেড়েছে। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ চলছে। দফায় দফায় উত্তেজনা ছড়ানোয় এলাকায় কলকাতা পুলিশকে QRT বাড়ানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ECI)। পাশাপাশি জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। ভাঙ্গড়ের নলমুড়িতে আইএসএফের হাতে আক্রান্ত তৃণমূল কংগ্রেস রক্তাক্ত ঘাসফুলের সাত কর্মী।

অন্যদিকে জয়নগরের কুলতলিতে (Kultali, Jaynagar) উত্তেজনা। ভোট শুরু হওয়ার আগে থেকেই পুকুরে ভাসছে ভিভিপ্যাট ও ইভিএম। ক্ষুব্ধ স্থানীয় মানুষ। ঘটনাস্থলে এখনও কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি। বাঘাযতীন এলাকায় বাইক বাহিনীর তাণ্ডব ঘিরে সন্ত্রস্ত ভোটাররা। পাশাপাশি খড়দহের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে তৃণমূল কর্মী সমার্থকদের ওপর আক্রমণের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বেলগাছিয়ায় ভেটারিনারি কলেজে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বিরুদ্ধে। সবমিলিয়ে শনিবার ভোট সপ্তমীতে শুরু থেকেই রাজনীতির সুর চরমে।

 

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...