Saturday, June 20, 2026

আজ দেশ জুড়ে একঝাঁক প্রার্থীর ভাগ্য নির্ধারণ!

Date:

Share post:

দেশজুড়ে আজ শেষ দফার লোকসভা নির্বাচনের (Loksabha Election) লড়াই। এদিন মোট ৫৭ টি আসনে ৯০৪ জন প্রার্থী ভোট পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। তালিকায় থাকছেন বেশ কিছু হেভিওয়েটরা যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বারাণসী কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই আসনে তাঁর প্রতিপক্ষ কংগ্রেসের অজয় রাই(Ajay Rai)।

সপ্তম দফার নির্বাচনে দেশের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranawat)। হিমাচলপ্রদেশের মান্ডি আসনে লড়ছেন বলিউডের বিতর্কিত ‘ক্যুইন’। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি লড়ছেন জলন্ধর কেন্দ্রে।লালুপ্রসাদ যাদবের কন্যা মিসা ভারতী পাটলিপুত্রের ভোট ময়দানে পরীক্ষা দিতে তৈরি। হিমাচলের হামিরপুর থেকে বিজেপির টিকিটে লড়ছেন অনুরাগ ঠাকুর। গোরক্ষপুরে পদ্মপ্রার্থী হিসেবে লড়াই ভোজপুরী তারকা রবি কিষানের। প্রাক্তন স্পিকার মীরা কুমারের পুত্র অনশুল অভিজিতের বিরুদ্ধে পাটনা থেকে লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ।


 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...