Monday, April 6, 2026

দেশে ফিরতেই বিমানবন্দরে গ্রেফতার প্রজ্জ্বল রেভান্না

Date:

Share post:

কর্ণাটক সরকার আগেই জানিয়েছিল, কোনও রেয়াত নয়। দেশে ফিরলেই গ্রেফতার করা হবে যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেডিএস থেকে বহিষ্কৃত সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে। দেশে ফিরতেই তাঁকে বিমানবন্দর থেকেই গ্রেফতার করে কর্ণাটক পুলিশ। গ্রেফতারের পর প্রজ্জ্বল রেভান্নার মেডিক্যাল পরীক্ষার করা হয়। আজ, শুক্রবারই তাঁকে আদালতে তোলা হবে।

এদিন কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর কর্ণাটক সরকারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)রেভান্নাকে গ্রেফতার করে বেঙ্গালুরুর সিআইডি অফিসে নিয়ে আসে। বাড়িতে পরিচারিকার কাজ করা এক মহিলার অভিযোগের ভিত্তিতে যৌন হেনস্থা, অপরাধমূলক কাজ ও ভয় দেখানোর জন্য বিশেষ তদন্তকারী দলের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে রেভান্নাকে। কূটনৈতিক পাসপোর্টে দেশ ছাড়ার প্রায় এক মাস পর জার্মানির বার্লিন থেকে ভারতে ফিরলেন রেভান্না ৷ এরপরই বিমানবন্দর থেকে তাঁকে হেফাজতে নেয় পুলিশ। সিটের আধিকারিকরা জানিয়েছেন, অশ্লীল ভিডিও, যৌন কেলেঙ্কারি মামলায় রেভান্নাকে আজ শুক্রবারই আদালতে পেশ করা হবে। সিটের সদস্যরা রেভান্নার দুটি ব্যাগও বাজেয়াপ্ত করেছে ৷

অন্যদিকে, বেঙ্গালুরুতে সিআইডি অফিসের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ বিদেশে গা ঢাকা দেওয়ার পর গত ২৭ মে প্রজ্জ্বল রেভান্না একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন, তিনি ৩১ মে সিটের সামনে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হবেন। একই সঙ্গে, রেভান্না জানিয়েছিলেন, তাঁর বিদেশ সফর পূর্ব পরিকল্পিত ছিল ৷ কারণ, ২৬ এপ্রিল কর্ণাটকে সাধারণ নির্বাচনের জন্য ভোটগ্রহণের সময় তাঁর বিরুদ্ধে কোনও মামলা ছিল না। পাশাপাশি, তিনি রাজনৈতিক পরিবেশে বেড়ে উঠছেন বলে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগও করেছেন।

এদিকে গত ২৯ মে রেভান্নার করা আগাম জামিনের আবেদনটি এখনও আদালতে বিচারাধীন। রেভান্নার আগাম জামিনের আবেদন দায়ের করা হয়েছিল এই মামলার সঙ্গে জড়িত দুই প্রধান অভিযুক্তকে সিট গ্রেফতার করার কয়েক ঘন্টা পরেই।


 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...